Khardaha

খড়দহে ‘লেডি সিংঘম’কে যৌনাঙ্গ প্রদর্শন! যুবকের কলার ধরে থানায় মহিলা পুলিশকর্মী

নারী হেনস্তায় 'জিরো টলারেন্স' শুভেন্দু প্রশাসনের। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই এবার 'রোমিও'দের জেলযাত্রা হবে, সেকথা আগেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৭:১২

options
link
খড়দহে ‘লেডি সিংঘম’কে যৌনাঙ্গ প্রদর্শন! যুবকের কলার ধরে থানায় মহিলা পুলিশকর্মী
খড়দহে মহিলা পুলিশকর্মীকে 'হেনস্তা' যুবকের। প্রতীকী ছবি

রাস্তা দিয়ে স্কুটি চড়ে যাচ্ছিলেন মহিলা। পরনে সালোয়ার। মাথায় হেলমেট। রাস্তায় তাঁকে দেখে যৌনাঙ্গ প্রদর্শন ও কুমন্তব্য করে যুবক। এই অভিযোগে কলার ধরে যুবককে টেনে থানায় নিয়ে গেয়ে মহিলা পুলিশকর্মী। খড়দহের এই ঘটনায় জোর শোরগোল।

Advertisement

ওই মহিলা খড়দহ থানায় কর্মরত। পুলিশের পোশাক পড়ে যাচ্ছিলেন না। সে কারণেই যুবক সম্ভবত বুঝতে পারেনি ওই মহিলা পুলিশকর্মী। তাই তাকে দেখে কুমন্তব্য করে। মহিলা পুলিশকর্মী বলেন, “আমাকে দেখে যৌনাঙ্গ প্রদর্শন করে। কুমন্তব্য করে।” সে কারণে জিটি রোড থেকে ধরেন যুবককে। কলার ধরে টানতে টানতে খড়দহ থানায় টেনে নিয়ে যান ‘লেডি সিংঘম’। ওই যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন থানায় উপস্থিত মহিলারা।

Advertisement

উল্লেখ্য, নারী হেনস্তায় ‘জিরো টলারেন্স’ শুভেন্দু প্রশাসনের। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই এবার ‘রোমিও’দের জেলযাত্রা হবে, সেকথা আগেই প্রশাসনের তরফে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেন, “নারীসুরক্ষা ও কন্যাদের নিরাপত্তা প্রদান সরকারের কাছে অতি গুরুত্বপূর্ণ। নির্ভয়া থেকে অভয়া যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাই তাদের সুরক্ষা প্রদান করব এবং সুবিচার দেব।” তাই নারীসুরক্ষায় ৫০০ থানায় মহিলাদের জন্য হেল্পডেস্ক চালু করা হয়। মোটরবাইকে চড়ে পথেঘাটে টহল দেওয়ার জন্য ‘দুর্গাসুরক্ষা স্কোয়াডে’র বন্দোবস্ত। মহিলাদের রাস্তায় কেউ উত্যক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে এই বাহিনী। এছাড়া বসিরহাট, বনগাঁ, বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে ১০টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করা হয়েছে। যেকোনও ঘটনার লাইভ সম্প্রচারে ২০টি রিয়াল টাইম অডিও ভিসুয়াল ট্রান্সমিশনের বন্দোবস্তও করা হয়েছে। আর তারপরই খড়দহে ‘লেডি সিংঘমে’র হেনস্তায় দ্রুত ‘অ্যাকশন’ পুলিশের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.