অরিজিৎ গুপ্ত, হাওড়া: নাবালিকাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো! তাকে অপহরণের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যদিও সেই কাজে অভিযুক্ত সফল হয়নি। অপহরণের আগেই স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে ফেলেন। তাকে উত্তমমধ্যমও দেওয়া হয় বলে অভিযোগ। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের দক্ষিণবাড়ি মহিষনালা এলাকায়।
জানা গিয়েছে, মহিষনালা এলাকাতে ওই নাবালিকার বাড়ি। কাছাকাছি এলাকাতেই তার মামারবাড়ি। গতকাল, শনিবার সন্ধ্যার পর মামাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল বছর দশেক বয়সের ওই নাবালিকা। অভিযোগ, ফাঁকা রাস্তায় তার পথ আটকায় এক যুবক। ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টাও হয়েছিল! বাঁচতে প্রাণপণে আর্তনাদ করতে থাকে সে। নাবালিকার আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দা। বিপদ বুঝে নাবালিকাকে ফেলে পালাতে চেষ্টা করেন ওই যুবক। তাকে তাড়া করে পাকড়াও করেন স্থানীয়রা।
ওই অভিযুক্তকে বেঁধে উত্তমমধ্যম দেওয়া হয় বলে অভিযোগ। পরে ডোমজুড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। তাকে সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে ওই নাবালিকা। কী কারণে নাবালিকাকে অপহরণের চেষ্টা হয়েছিল? ওই যুবকের সঙ্গে নাবালিকার পরিবারের কি কোনও শক্রতা আছে? সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
কারিপাতায় চুল হবে পুষ্ট ও মজবুত, মাথায় মাখার আগে শুধু মিশিয়ে নিন এই ৫ রকম তেলে
-
হাই কোর্টে অস্বস্তি বাড়ল টুলুর! ‘পাথরসম্রাটে’র মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ
-
একজনের কাজ অস্ত্র সংগ্রহ, আরেকজনের বাংলাদেশে পাচার! পুলিশি অভিযানে ধৃত বনগাঁর দুই দুষ্কৃতী
-
‘বিকশিত ভারত’ নিয়ে প্রবন্ধ লিখে ১৫ আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা, স্বপ্নপূরণে বাধা অর্থ
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান