Murshidabad

সাইকেল থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপে ‘খুন’, সাতসকালে রক্তে ভাসল রাস্তা!

সাইকেল থেকে নামিয়ে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ! রক্তে ভেসে গেল রাস্তা। হাসপাতালে জখম ব্যক্তিকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হাড়হিম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। মৃত ব্যক্তির নাম নফল শেখ। হামলাকারী ব্যক্তি নফলের প্রতিবেশী বলে জানা গিয়েছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১২:৪৫

options
link
সাইকেল থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপে ‘খুন’, সাতসকালে রক্তে ভাসল রাস্তা!
পলাতক তৃণমূল নেতা-সহ ৮। ছবি সৌজন্য-এআই

সাইকেল থেকে নামিয়ে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ! রক্তে ভেসে গেল রাস্তা। হাসপাতালে জখম ব্যক্তিকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হাড়হিম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। মৃত ব্যক্তির নাম নফল শেখ। হামলাকারী ব্যক্তি নফলের প্রতিবেশী বলে জানা গিয়েছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ‘খুন’ বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আজ, রবিবার সাতসকালে নফল শেখ সাইকেল চেপে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তাঁর বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত খাজুরিয়া গ্রামে। এলাকার মাঠের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর উপর হামলা চলে বলে অভিযোগ। হাঁসুয়া দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারা হয়। সাইকেল থেকে তিনি রাস্তায় পড়ে যান। তারপরও কোপ মারা চলে! রাস্তা ভিজে যায় রক্তে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাতসকালে এই রক্তারক্তি ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। হামলাকারী হাবু শেখ নফলের প্রতিবেশী। হামলা চালানোর পরই তিনি এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায় নবগ্রাম থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে নফল শেখের সঙ্গে হাবুর বিবাদ চলছিল। বেশ কিছু বার হুমকিও দেওয়া হয়! জমি নিয়ে বিবাদেই এই খুন? নাকি ঘটনার সঙ্গে অন্য কোনও বিষয় জড়িয়ে? সেসব বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.