সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে ২২০০ কর্মী নিয়োগ করবে৷ আবেদন করতে হবে অনলাইনে www.sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষদিন ২৪ মে, ২০১৬৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CRPD/PO/2016-17/02, তারিখ ৬ মে, ২০১৬৷ পুরুষ-মহিলা উভয়েই আবেদনের যোগ্য৷
মোট শূন্যপদের মধ্যে সাধারণ ১০২৮, ওবিসি ৫৯০, তফসিলি জাতি ৩৫১, তফসিলি উপজাতি ২৩১৷ মোট শূন্যপদের মধ্যে ৬০টি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷ শিক্ষাগত যোগ্যতা চাই যেকোনও শাখায় স্নাতক৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টরাও আবেদন করতে পারবেন৷ স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ এপ্রিল, ২০১৬ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন৷ আবেদনের ফি ৬০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা৷ ফি দিতে হবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে৷
প্রার্থী বাছাই করা হবে দু’টি পর্যায়ে৷ শুরুতে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের অবজেকটিভ টাইপের৷ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টেটিভ অ্যাপ্টিটিউড ও রিজনিং এবিলিটি বিষয়ে প্রশ্ন৷ সময় ১ ঘণ্টা৷ দ্বিতীয় ধাপে মেন পরীক্ষা৷ থাকবে ২০০ নম্বরের অবজেকটিভ ও ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন৷ পরীক্ষা হবে এ রাজ্যের আসানসোল, বহরমপুর, বর্ধমান, ডোমকল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা ও শিলিগুড়িতে৷ সফল হলে নিয়োগ করা হবে ২৭,৬২০ টাকা বেসিক পে-তে, ২৩,৭০০ টাকা থেকে ৪২,০২০ টাকা বেতনক্রমে৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও প্রিন্ট আউটের কপি পাঠাতে হবে না৷ তবু আবেদনের প্রিন্ট আউট নিয়ে রাখবেন৷ আরও বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটেই৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের