সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস ও জুনিয়র এগ্রিকালচারাল অ্যাসোসিয়েটস পদে ৩০০৮ জনকে নিয়োগ করবে৷ আবেদন করতে হবে অনলাইনে www.sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষদিন ২৫ আগস্ট, ২০১৬৷ নিয়োগ করা হবে ক্লারিক্যাল ক্যাডার পদে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CRPD/CR/2016-17/01৷ মোট শূন্যপদের মধ্যে কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ১০০৮, জুনিয়র এগ্রিকালচারাল অ্যাসোসিয়েটস ২০০০৷
যে কোনও শাখায় গ্র্যাজুয়েটরা জুনিয়র অ্যাসোসিয়েটস পদের জন্য আবেদন করতে পারেন৷ এগ্রিকালচার বা এগ্রিকালচার সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনও স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট পাসরা জুনিয়র এগ্রিকালচারাল অ্যাসোসিয়েটস পদের জন্য আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ এপ্রিল, ২০১৬ তারিখ অনুযায়ী দু’টি পদের ক্ষেত্রেই ২০ থেকে ২৮ বছরের মধ্যে৷ বয়সে সংক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷
অনলাইনে আবেদনের পর তার ও রেজিস্ট্রেশন স্লিপের একটি করে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখবেন৷ পরবর্তী সময়ে এগুলি কাজে লাগবে৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও প্রিন্ট আউট পাঠাবেন না৷ নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে উপরোক্ত ওয়েবসাইটে৷
সর্বশেষ খবর
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির