সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও ডেটা এন্ট্রি অপারেটর-সহ নানা পদে ৩৪৩ জনকে নিয়োগ করবে বীরভূম জেলা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগ৷ আবেদন করতে হবে অনলাইনে www.birbhum.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষ দিন ২৫ জুলাই, ২০১৬৷
শূন্যপদের বিন্যাস: গ্রাম পঞ্চায়েত কর্মী ১২৯, নির্মাণ সহায়ক ৩০, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ১৫, সহায়ক ৭০, ব্লক ইনফর্মেটিক অফিসার ২, সমিতি এডুকেশন অফিসার ১৯, অ্যাকাউন্টস ক্লার্ক ১৯, ক্লার্ক কাম টাইপিস্ট ১৯ ও ডেটা এন্ট্রি অপারেটর ৪৷
শিক্ষাগত যোগ্যতা চাই পদ অনুযায়ী ক্লাস এইট থেকে স্নাতক পাস৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার নলেজ টেস্ট ও ইন্টারভিউ’র মাধ্যমে৷ যোগ্য প্রার্থীদের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে৷ যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা বেতনক্রমে৷ সঙ্গে গ্রেড পে ২,৩০০ টাকা৷ নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটেই৷
সর্বশেষ খবর
-
উপনির্বাচনের আগেই মুর্শিদাবাদে ‘খুন’ কংগ্রেস কর্মী, কাঠগড়ায় এনসিপিআই
-
‘অনেক কথা বলে ফেলেছ…,’ আলিয়াকে আগলে কাকে হুঁশিয়ারি রণবীরের?
-
উত্তাল পদ্মা সাঁতরে ভারতে ঢুকেও হল না শেষরক্ষা! মুর্শিদাবাদে ধৃত ২ বাংলাদেশি
-
রোকো-র প্রত্যাবর্তনের ম্যাচে টস জিতল ভারত, অভিষেক মুম্বই ইন্ডিয়ান্স তারকার
-
‘ইন্দিরা-রাজীব গান্ধীর মতো…’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মৃত্যুকামনা করে চরম বিতর্কে হুমায়ুন!