চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। একাধিক শূন্যপদে চুক্তিভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব বর্ধমান জেলার একটি স্কুল। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? নিয়োগের পদ্ধতিই বা কী? যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখে আবেদন করুন আজই।
আরও পড়ুন:
স্কুলের নাম- কাটোয়া গভ. প্রাইমারি টির্চার্স ট্রেনিং ইন্সটিটিউট
মোট শূন্যপদ- ৭
পদের নাম
১.গেস্ট লেকচারার (পরিবেশ বিজ্ঞান, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান)- ১
২. গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট- ১
৩. হোস্টেল ওয়ার্ডেন (মহিলা)- ১
৪. কর্মবন্ধু(ঝাড়ুদার, গেটকিপার, নাইট গার্ড) – ৪
আবেদনের যোগ্যতা
১. গেস্ট লেকচারার- আবেদনকারীকে বিজ্ঞান, মানবিক বা সমাজবিজ্ঞানে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর পাশ করতে হবে। সেই সঙ্গে কমপক্ষে ৫০% নম্বর-সহ M.Ed বা M.A (এডুকেশন)পাশ হতে হবে।
২. গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট-এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বিটেক বা বিসিএ পাশ হতে হবে।
৩. হোস্টেল ওয়ার্ডেন- এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম বিএ,বিএসসি, বি.কম পাশ হতে হবে। বিএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
৪. কর্মবন্ধু- অষ্টম শ্রেণী পাশ হলেই কর্মবন্ধু পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের পদ্ধতি
সমস্ত পদের জন্যই আবেদন করতে হবে অফলাইনে। প্রথমে স্কুলের ওয়েবসাইটে গিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন। তাতেই পাবেন আবেদনপত্র। সেটির প্রিন্ট করে তা পূরণ করুন। এরপর যাবতীয় নথির ফটোকপি দিয়ে তা জমা দিতে হবে স্কুলে। ঠিকানা হল-KATWA GOVT. P.T.T.I, DAK BUNGLOW ROAD, KATWA, PURBA BARDHAMAN, WB – 713130
আবেদনের শেষ তারিখ- ২ মে, ২০২৬
নিয়োগের পদ্ধতি
লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। ইমেল অথবা হোয়াটসঅ্যাপে জানানো হবে ফল। উল্লেখ্য, আবেদনের আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখবেন।
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া বৈঠকে কেন গেলেন না অখিলেশ? উত্তরপ্রদেশে ভোটের আগে ‘নয়া খেলা’র জল্পনা
-
দূষণ শংসাপত্র না থাকলে জ্বালানি নয়, ‘বিষবায়ু’ নিয়ন্ত্রণে ১ অক্টোবর থেকেই কড়া নিয়ম দিল্লিতে
-
পড়ুয়াদের সঙ্গে খেয়েছিলেন মিড ডে মিল, সেই স্কুলকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, মহিলা কর্মীরা পেলেন টাকা-শাড়ি
-
বিরিয়ানি-ফুচকা থেকে মালপোয়া, মাত্র ২ টাকায় ভরপেট খানা! চর্চায় খুদে পড়ুয়াদের বিরাট ‘খাদ্য মেলা’
-
পুজোয় আর নয় ভিআইপি পাস! দুর্গাপুজো সমন্বয় কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত, কী জানালেন রুদ্রনীল?