সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, মুর্শিদাবাদে কন্যাশ্রী প্রকল্পে হিসাবরক্ষক এবং ডেটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
কারা কোন পদে আবেদনে যোগ্য?
হিসাবরক্ষক
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
বাণিজ্যে সাম্মানিক স্নাতক এবং কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
ডেটা ম্যানেজার
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও শাখায় স্নাতক এবং কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর বয়সসীমা:
হিসাবরক্ষক এবং ডেটা ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা আবেদন করতে পারেন।
বেতন:
হিসাবরক্ষক পদে মাসিক বেতন ১৫ হাজার টাকা এবং ডেটা ম্যানেজার পদে যাঁরা চাকরি পাবেন তাঁরা প্রতি মাসে ১১ হাজার টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
https://murshidabad.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এবার ওই আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। অথবা ড্রপ বক্সে আবেদনপত্র জমা দেওয়া যেতে পারে।
ঠিকানাটি হল:
কন্যাশ্রী ডিপিএমইউ অফিস (রুম নম্বর: ২, কন্যাশ্রী অ্যান্ড কন্যাশ্রী সেল অফ মুর্শিদাবাদ কালেক্টরেট, নিউ বিল্ডিং, বহরমপুরস বারাক স্ক্যোয়ার, মুর্শিদাবাদ)। পিন কোড: ৭৪২১০১।
আবেদনের শেষদিন:
আগামী ৪ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে ভুলবেন না।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
[আরও পড়ুন: এসবিআই-তে মোটা বেতনে চাকরির সুযোগ, কারা আবেদনের যোগ্য?]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের