সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ঘোষণা করল ২০২৪-২৫ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল)-এর পরিবর্তিত পরীক্ষা সূচি। বিজ্ঞপ্তি প্রকাশ হবে ২৪ জুন। আবেদন প্রক্রিয়া চলবে ২৪ জুলাই পর্যন্ত।
১. মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ ও হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) পরীক্ষা-২০২৪ (এসএসসি এমটিএস)-এর রেজিস্ট্রেশন শুরু হবে ২৭ জুন, শেষ হবে ৩১ জুলাই।
২. স্টেনোগ্রাফার সি ও ডি গ্রেডের (এসএসসি স্টেনো) পরীক্ষার আবেদন প্রক্রিয়া চালু হবে ২৬ জুলাই। শেষ হবে ২৮ আগস্ট।
৩. জুনিয়র হিন্দি অনুবাদক, জুনিয়র ট্রান্সেল্টর ও সিনিয়র হিন্দি ট্রান্সেল্টর পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট। শেষ হবে ২৫ আগস্ট।
[আরও পড়ুন: হিজাব বিতর্কের পর বাংলায় তিলক-তরজা! স্কুলের সামনে বিক্ষোভ ‘সনাতনী’দের]
৪. অসম রাইফেলস পরীক্ষায় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ), এনআইএ, এসএসএফ, রাইফেলম্যান (জিডি) পদের জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে ২৭ আগস্ট। শেষ হবে ৫ অক্টোবর।
৫. এসএসসি সিলেকশন পোস্ট এক্সাম ফেজ ১২-এর পেপার ওয়ানের পরীক্ষা করে ২০, ২১, ২৪, ২৫ ও ২৬ জুন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল (সিএইচএসএল) টায়ার ওয়ান পরীক্ষা হবে ১- ৫ জুলাই ও ৮-১১ জুলাই।
[আরও পড়ুন: সুখবর! কেটেছে জট, পুলিশের অনুমতি পেয়েই নিকো পার্ক পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ শুরু]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?