সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএসের (IBPS) মাধ্যমে ব্যাংকে কর্মী নিয়োগ। ক্লার্ক পদে ৬ হাজার ৩৫ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
- ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক।
আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০২২ সাল অনুযায়ী ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফশিলি জাতি এবং উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: আইনের গেরো, ধর্ষণের শিকার ১০ বছরের নাবালিকাকে গর্ভপাতের জন্য পেরতে হল সীমানা]
আবেদনের পদ্ধতি:
https://www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারীদের অন্যান্য যেকোনও তথ্যের জন্য https://www.ibps.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: দমকলের চাকরিতে বেনিয়মের অভিযোগ, ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এর অনুষ্ঠানে ধুন্ধুমার! হাসপাতালে আহত পড়ুয়ারা, ভক্তদের খোঁজ নিলেন যশ
-
শরীরজুড়ে আগুনের মতো জ্বালা, পুকুরের জলে ডুবেই স্বস্তি! ১৬ বছরের কিশোরের এই বিরল অসুখ কী?
-
মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের ইএমআই দিতে না পারায় যমুনায় ঝাঁপ নৃত্যশিল্পীর! তারপর…
-
‘টিম ইন্ডিয়ায় তো আর ডাক পাব না!’ চারবার আইপিএল জিতেও অভিমানে অবসর তারকা ক্রিকেটারের
-
দেশের সেবা করেও মিলছে না প্রাপ্য! এবার যন্তর মন্তরে অনশনে আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা