সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইজারল্যান্ডের দাভোসে শুরু হল ‘ইনোভেট ২০২৫’। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM) এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM)-এর উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে ওই সম্মেলন। মনে করা হচ্ছে, আইইএম-ইউইএম গ্রুপের এই সম্মেলন পড়ুয়াদের ইউরোপের নামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ করে দেবে।
এই সম্মেলনের ফোকাস রয়েছে আন্তর্জাতিক এআই, অটোমেশন ও প্রযুক্তির দিকে। IEM-UEM গ্রুপের পরিচালক এবং সম্মেলনের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী দর্শকদের অভ্যর্থনা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন। তাঁকে বলতে শোনা যায়, ”ইনোভেট ২০২৫ দাভোস ফোরাম প্রচুর সুযোগ তৈরি করবে। আমাদের আশা, IEM এবং UEM শিক্ষার্থীরা স্টার্ট-আপ ও সফল গবেষণা প্রকল্পের জন্য নিজেদের উদ্ভাবনী শক্তির পরিচয় দেবেন এবং উপকৃত হবেন।”

সুইজারল্যান্ডের দাভোস ডিজিটাল ফোরামের সিইও-প্রতিষ্ঠাতা এবং ‘ইনোভেট ২০২৫’-এর মূল বক্তা ড. পেত্রা আরেন্ডস প্যাল্টজার বলেন, “ডিজিটাল বিপ্লব এবং এআই, ব্লক চেইন এবং বিকেন্দ্রীভূত প্রযুক্তি-সহ ডিজিটাল রূপান্তরের উত্থান ব্যবসা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে মহিলাদের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করছে।”
এদিকে আমেরিকার ‘স্মার্ট সোসাইটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রাজশ্রী পাল বলেন, “এই সম্মেলনটি আমাদের মনে করিয়ে দিচ্ছে উদ্ভাবন এবং প্রযুক্তির অগ্রগতি হাত ধরাধরি করেই এগোয়। মূল বক্তব্যগুলি কৌতূহল জাগিয়েছে। আমার আশা, যা অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে আরও অনেক গবেষণাকে অনুপ্রাণিত করবে।”
পাশাপাশি লুসার্ন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড আর্টস (HSLU)-এর গবেষক ও ‘ইনোভেট ২০২৫’-এর মূল বক্তা ড. ইঙ্গ গ্যাচটার বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমরা AI Jesus নামে একটি প্রকল্প নিয়ে গবেষণা করেছি। লুসার্নের Peterskapelle-এ একটি উল্লেখযোগ্য শিল্প স্থাপনায়, দর্শনার্থীরা AI-উত্পাদিত জিশুর অবতারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যে ১০০টিরও বেশি ভাষায় প্রশ্নের উত্তর দিতে সক্ষম।”
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের