সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক উত্তীর্ণ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। অ্যাপ্রেন্টিসের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি তথ্য।
সংস্থার নাম – Indian Oil Corporation Limited (IOCL)
মোট শূন্যপদ- ৫০১
পদের নাম- ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
আবেদনকারীর যোগ্যতা- অ্যাপ্রেন্টিসের আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
১. ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেশিন, ইনস্ট্রুমেন্ট মেশিন, মেশিনিস্ট)- মাধ্যমিকের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে NCVT, SCVT সার্টিফিকেট থাকতে হবে।
২. টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস(ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স)- সংশ্লিষ্ট ট্রেডে ৫০ শতাংশ নম্বর-সহ ডিপ্লোমা পাশ হলেই আবেদন করতে পারবেন। তফশিলি জাতি, উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
৩. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- যে কোনও শাখায় স্নাতকোত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
অ্যাপ্রেন্টিসের সময়কাল- ১২ মাস
আবেদনকারীর বয়স- নূন্যতম ১৮ বছর হলেই আবেদন করা যাবে। বয়সের সর্বোচ্চসীমা ২৪ বছর। তবে তফশিলি জাতি ও উপজাতি, অবসরপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে www.iocl.com/apprenticeships -এই ওয়েবসাইটে যান। সেখানেই পেয়ে যাবেন ফর্ম।
নিয়োগ পদ্ধতি- মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা হবে।
আবেদনের শেষ তারিখ- ১২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের পূর্বে অবশ্যই Indian Oil Corporation Limited-এর ওয়েবসাইটে নজর রাখুন। উপরিউক্ত পদে নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন সেখানেই।
সর্বশেষ খবর
-
হোটেলের ছাদে বৃষ্টির জল সংরক্ষণে জোর, দিঘার হোটেলে পর্যটকদের সুরক্ষায় পরিকল্পনা প্রশাসনের
-
লজ্জার হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ, টপকাতে পারবেন শুভমানরা?
-
রংপুরে হিন্দু পরিবার হত্যার কিনারা, নেশায় বাধা পেয়ে খুন! খেজুর-শসা খায় আততায়ীরা
-
‘বন্ধু চল…’, মৃত্যুকালেও ছাড়ল না হাত! নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই কিশোরীর
-
যেন সিনেমার স্ক্রিপ্ট! দিনে মাস্টারি রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত নামী স্কুলের শিক্ষক