সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) পরিস্থিতিতে চাকরি হারানোর আশঙ্কা করছেন বহু মানুষ। তবে নিয়োগও চলছে। এবার ১০ জন কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute)। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি সমস্ত তথ্য।
মোট শূন্যপদ – ১০ (প্রোজেক্ট লিংকড জুনিয়র রিসার্চ ফেলো)
শিক্ষাগত যোগ্যতা – এম.ই অথবা এম.টেক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্ত অথবা স্ট্যাটিস্টিকস, গণিত, কম্পিউটার সায়ান্সে স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। (ফাইনাল বর্ষের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।)
* কম্পিউটার প্রোগ্রামিং (সিআইসি+/জাভা/পাইথন) জানা থাকতে হবে।
[আরও পড়ুন: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় মোটা বেতনের চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন?]
বয়স – ১ এপ্রিল ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেসিক পে – এই পদে নিযুক্তদের বেসিক বেতন হবে ৩১,০০০ টাকা।
নিয়োগের পদ্ধতি – লিখিত অথবা অনলাইনে পরীক্ষা হবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। (পরীক্ষার তারিখ, দিন, স্থান জানানো হবে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে।)
আবেদনের পদ্ধতি – সংস্থার লিংকে (www.isical.ac.in) আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন। পরবর্তীতে তা কাজে লাগতে পারে। (উপরিউক্ত লিংকে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি জানা যাবে।)
আবেদনের শেষ তারিখ – আবেদনের শেষ তারিখ ১৪ মে ২০২১।
তাহলে আর দেরি কেন, আবেদন করুন এখুনি।
[আরও পড়ুন: স্নাতক হলেই প্রচুর চাকরির সুযোগ BECIL-এ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!