সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তর (West Bengal Department of Food & Supplies)। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
প্রজেক্ট ম্যানেজার
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
বিই/বিটেক/এমএসসি(আইটি)/কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ-তে ফার্স্ট ক্লাস হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা:
১. Asp.net technologyতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
২. ইনফর্মেশন টেকনোলজিতে সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
৩. ২০ জনের টিমে ম্যানেজার হিসাবে কাজের অভিজ্ঞতা।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে দেড় লক্ষ টাকা বেতন পাবেন।
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার
শূন্যপদ: ৪টি
শিক্ষাগত যোগ্যতা:
এমসিএ/বিই/বিটেক/এমএসসি(আইটি)/কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ইমপ্লিমেন্টেশন সার্পোটে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৩২ হাজার টাকা বেতন পাবেন।
ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
সফটওয়্যার ডেভেলপার
শূন্যপদ: ৭টি
শিক্ষাগত যোগ্যতা:
এমসিএ/বিই/বিটেক/এমএসসি(আইটি)/কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ইমপ্লিমেন্টেশন সার্পোটে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২৭ হাজার টাকা বেতন পাবেন।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
আবেদনের স্ক্রুটিনি এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি:
https://wbpds.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন:
আগামী ২ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য আবেদনকারীকে https://wbpds.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেও মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?