Kolkata's National Institute of Homoeopathy is inviting applications for 12 posts

করোনাকালে ফের নার্সিং স্টাফ নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন তো?

আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২১, ১৫:৩৩

options
link
করোনাকালে ফের নার্সিং স্টাফ নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন তো?
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। বিধাননগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। রেডিওগ্রাফার, নার্স (নার্সিং সিস্টার), নার্স (সিস্টার নার্স), জুনিয়ার অ্যাকাউন্ট্যান্ট, রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন। তবে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, লাদাখ, লাহুল স্পিতি, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপের বাসিন্দারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় পাবেন।

Advertisement

রেডিওগ্রাফার
শূন্যপদ:
আবেদনকারীর যোগ্যতা:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • আবেদনকারীকে বিজ্ঞান বিভাগের পড়ুয়া হতে হবে।
  • রেডিওগ্রাফিতে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

Advertisement

নার্স (গ্রেড-১)(নার্সিং সিস্টার)
শূন্যপদ: ১টি
আবেদনকারীর যোগ্যতা:

  • বি.এসসি নার্সিং পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
  • আবেদনকারীর কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অপারেশন থিয়েটারে কাজের অভিজ্ঞতাও থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Govt Jobs 2021: আপনি স্নাতক? রাজ্য সরকারি চাকরির জন্য আজই আবেদন করুন]

নার্স (গ্রেড-২)(স্টাফ নার্স)
শূন্যপদ: ৬টি
আবেদনকারীর যোগ্যতা:

  • বি.এসসি নার্সিং কিংবা উচ্চমাধ্যমিক পাশ হলেও এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
  • আবেদনকারীর কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ: ২টি
আবেদনকারীর যোগ্যতা:

  • বাণিজ্যে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে হবে।
  • অডিটের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর
শূন্যপদ: ২টি
আবেদনকারীর যোগ্যতা:
ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
http://www.nih.nic.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, ব্লক: জিই, সেক্টর:৩, সল্টলেক, কলকাতা: ৭০০১০৬।

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ১ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য http://www.nih.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: মাস্টার্স ডিগ্রি থাকলেই মিলতে পারে রাজ্য স্বাস্থ্যদপ্তরে চাকরি, আবেদনের শর্ত জানেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.