সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেড (LIC Housing Finance Limited)। আগ্রহী প্রার্থীরা আামী ৭ জুনের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
শিক্ষাগত যোগ্যতা:
৫৫ শতাংশ নম্বর-সহ সোশ্যাল ওয়ার্ক/রুরাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
ন্যূনতম ১ বছর একই পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি, আবেদন করতে ভুলবেন না]
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৩ থেকে ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://www.lichousing.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন:
আগামী ৭ জুনের মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
বিঃদ্রঃ-
- নির্বাচিত প্রার্থীদের দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, ভোপাল অথবা মুম্বইতে নিয়োগ করা হবে।
- প্রথম ৬ মাস প্রবেশন পিরিয়ড থাকবে। প্রয়োজনে তা এক বছর পর্যন্ত হতে পারে।
সর্বশেষ খবর
-
নিয়ম মানলে স্নানযাত্রাতেই ঘুরবে ভাগ্যের চাকা, জেনে নিন পুজোর শুভ তিথি
-
পুলিশ হেফাজতে মদ্যপানের আবদার নির্লজ্জ সিয়ার! প্রকাশ্যে ‘খুনি’ প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার
-
ভোট পরবর্তী হিংসায় জড়িত! ‘শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়’, বর্ধমানের ২ নেতাকে সাসপেন্ড বিজেপির