সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলে চাকরির জন্য নিজেকে তৈরি করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ২৭০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আবেদন করবেন কীভাবে? শেষ তারিখ কবে? পদ্ধতিই বা কী? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।
শূন্যপদ -২৭৫০
পদের নাম
১. Junior Engineer (JE)
২. Depot Material Superintendent (DMS)
৩. Chemical & Metallurgical Assistant (CMA)
আবেদনকারীর যোগ্যতা- ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হলে আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যা বা রসায়ন নিয়ে স্নাতক উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স- আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর। সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদনের পদ্ধতি- রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখান থেকে বেছে নিন ‘Apply Online’ অপশন। এরপর আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। নিজের যাবতীয় নথি আপলোড করুন। সই ও ছবি স্ক্যান করে আপলোড করুন। এরপর ফি জমা করলেই কাজ শেষ।
নিয়োগের পদ্ধতি- প্রথমে কম্পিউটারে পরীক্ষা হবে। তাতে পাশ করলে নথি যাচাই। তারপর হবে শারীরিক পরীক্ষা।
আবেদনের শেষ তারিখ- ৩০ নভেম্বর, ২০২৫।
সর্বশেষ খবর
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের