Staff Selection Commission

উচ্চমাধ্যমিক পাশ? স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে চাকরির সুযোগ হাতছাড়া করবেন না

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২০, ১৬:১৭

options
link
উচ্চমাধ্যমিক পাশ? স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে চাকরির সুযোগ হাতছাড়া করবেন না

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটরিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাস্টিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement

লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটরিয়েট অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা বেতন পাবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যাস্টিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের কোভিড হাসপাতালে রয়েছে মোটা বেতনে চাকরির সুযোগ, ইন্টারভিউ দিতে ভুলবেন না]

ডেটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা অথবা ২৯ হাজার ২০০ টাকা থেকে ৯২ হাজার ৩০০ টাকা বেতন পাবেন।

ডেটা এন্ট্রি অপারেটর (গ্রেড-এ)
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা

আবেদনের পদ্ধতি:
https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
১৫ ডিসেম্বর, ২০২০-র মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
উপরোক্ত শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীকে ১০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। তবে মহিলা, তফসিলি জাতি, উপজাতি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসমেন প্রার্থীদের আবেদনের ফি লাগবে না।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
কম্পিউটারভিত্তিক, লিখিত, দক্ষতা অথবা টাইপিং পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনকারীকে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য https://ssc.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই রাজ্যের সরকারি হাসপাতালে নার্স নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন