সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা দিয়ে নয়৷ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল৷ নার্সিং সুপারিনটেনডেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, অপথ্যালমিক টেকনিশিয়ান কাম অপটিশিয়ান, পারফিউশনিস্ট, ফার্মাসিস্ট, এইচ অ্যান্ড এম আই, অপটোমেট্রিস্ট এবং হেমোডায়ালিসিস টেকনিশিয়ান পদে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তি ভিত্তিতে নিযুক্ত হবেন কর্মীরা৷
নার্সিং সুপারিনটেনডেন্ট
শূন্যপদ: ৪১টি
শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে স্নাতক অথবা রাজ্য সরকার স্বীকৃত যে কোনও নার্সিং কলেজ থেকে ৩ বছরের কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা সম্ভব৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে ৪০ বছর বয়সিরা আবেদনের যোগ্য৷
ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-২)
শূন্যপদ: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ এছাড়াও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৩৩ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন৷
রে়ডিওগ্রাফার
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ এছাড়াও রেডিওগ্রাফার অথবা এক্স-রে টেকনোলজিস্ট কোর্স করাও বাঞ্ছনীয়৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৯ থেকে ৩৫ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন৷
[ আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
অপথ্যালমিক টেক কাম অপটিশিয়ান
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অপটোমেট্রিতে ডিগ্রি কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৩৩ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন৷
পারফিউশনিস্ট
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞানে স্নাতক হতেই হবে৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২১ থেকে ৪০ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন৷
ফার্মাসিস্ট
শূন্যপদ: ৫টি৷ প্রতিটি শূন্যপদই অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত৷
শিক্ষাগত যোগ্যতা: ফার্মাসিতে দু’বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা সম্ভব৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে ৩৫ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন৷
এইচ অ্যান্ড এমআই
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: রসায়নে অনার্স নিয়ে স্নাতক পাশ করলেই এই শূন্যপদে আবেদন করা যেতে পারে৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৩৩ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন৷
[ আরও পড়ুন: স্নাতক হলেই কন্যাশ্রী প্রকল্পে মিলবে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
অপটোমেট্রিস্ট
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: অপ্টোমেট্রিতে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা সম্ভব৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৩৩ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন৷
হেমোডায়ালিসিস টেকনিশিয়ান
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর কাছে অবশ্যই হেমোডায়ালিসিসে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতেই হবে৷
বয়সসীমা: ১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে ৩৩ বছর বয়সিরা শূন্যপদে আবেদন করতে পারেন৷
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
কোনও লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে৷ আগামী ২০ এবং ২১ জুন বিআর সিং হাসপাতালে সকাল ১০টা থেকে নেওয়া হবে ইন্টারভিউ৷ বিস্তারিত তথ্য মিলবে এই লিংকে www.er.indianrailways.gov.in৷
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?