Vigilance Awareness Programme

সল্টলেকের এপিজে স্কুলে কেন্দ্রীয় সতর্কতা কমিশনের ‘সচেতনতা কর্মসূচি’, সততা ও নৈতিকতার পাঠ শিক্ষার্থীদের

অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৫, ১৮:৫৯

options
link
সল্টলেকের এপিজে স্কুলে কেন্দ্রীয় সতর্কতা কমিশনের ‘সচেতনতা কর্মসূচি’, সততা ও নৈতিকতার পাঠ শিক্ষার্থীদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সল্টলেকের এপিজে স্কুলে অনুষ্ঠিত হল সতর্কতা সচেতনতা কর্মসূচি। কেন্দ্রীয় সতর্কতা কমিশনের নির্দেশনা অনুসারে কলকাতা আয়কর দপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (পূর্ব সিবিডিটি) এই উদ্যোগ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজন করা হয় বিভিন্ন সেমিনার ও কুইজ প্রতিযোগিতা।

Advertisement

Vigilance Awareness Programme Organised by CBDT (East) Vigilance in Kolkata
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমিতাভ সেন, অতিরিক্ত আয়কর পরিচালক (ভিজিল্যান্স)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কতা, সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখার বার্তা দেন তিনি। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সল্টলেক এপিজে স্কুলের সহ-প্রধান শিক্ষিকা মিস শাশ্বতী দাসগুপ্ত। তিনি শিক্ষার্থীদের প্রতি সামাজিক ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ইন্টারঅ্যাকটিভ কুইজ প্রতিযোগিতা বাড়তি আকর্ষণ ছিল। তরুণ প্রজন্মের মধ্যে স্বচ্ছতা ও নৈতিকতার মূল্যবোধ তৈরি এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। কুইজ প্রতিযোগিতায় দশম শ্রেণির ছাত্র চন্দ্রশীষ মজুমদার ও আদিত্য আনন্দ পুরস্কার জিতে নেন।

Advertisement

সিবিডিটি (পূর্ব) ভিজিল্যান্স-এর এই সচেতনতা কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সতর্কতা ও সততার মূল্য জাগিয়ে তুলতে উদ্যোগ নেয়। ছাত্র-ছাত্রীদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.