সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। কমপক্ষে ১ হাজার পদে নিয়োগ করা হবে।
কারা আবেদনের যোগ্য:
- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
- বাংলা ভাষায় লেখা, পড়া এবং বলার দক্ষতা থাকতে হবে।
- গ্রামীণ এলাকায় ঘোরাঘুরির কাজে আগ্রহ থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলিরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির আবেদনকারীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: কোন ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরির সুযোগ বেশি? উচ্চমাধ্যমিকে ভরতির আগেই জানুন খুঁটিনাটি]
আবেদনের পদ্ধতি:
www.pscwbapplication.in অথবা www.pscwbonline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি:
পরীক্ষার ফি বাবদ ১১০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তবে তফসিলিদের কোনও ফি লাগবে না।
বেতন:
এই শূন্যপদে যোগদানকারীরা ৫ হাজার ৪০০ টাকা থেকে ২৫ হাজার ২০০ টাকা বেতন পাবেন। গ্রেড পে ২ হাজার ৬০০ টাকা।
[আরও পড়ুন: রাজ্যে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!