সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ভেটেরিনারি অফিসার পদে (Veterinary Officer) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
ভেটেরিনারি অফিসার
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা:
পশুচিকিৎসা বিজ্ঞানে স্নাতক এবং ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়স:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীর ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ? লিখিত পরীক্ষা নয় ইন্টারভিউর মাধ্যমেই মিলতে পারে সরকারি চাকরি]
আবেদনের পদ্ধতি:
http://www.mscwb.org এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের ব্যাংকে আবেদনের ফি হিসাবে ২০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ৭০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া:
পার্সোনালি টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীকে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য http://www.mscwb.org এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: বাণিজ্যে স্নাতক? কয়েকটি শর্ত মানলেই মিলতে পারে সরকারি চাকরি]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে