সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পুলিশ (West Bengal Police)। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
সফটওয়্যার ডেভেলপার:
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা:
আইটি/কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস এমসিএ/এমএসসি অথবা আইটি/কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস বিই অথবা আইটি/কম্পিউটার সায়েন্সে বিটেক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
২৮ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
প্রতি মাসে ২৭ হাজার টাকা।
সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল
শূন্যপদ: ৪টি
শিক্ষাগত যোগ্যতা:
পিজিডিসিএ/কম্পিউটার সায়েন্সে বিএসসি/বিসিএ/ডিওইএসিসি এ লেভেল কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
২৮ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
প্রতি মাসে ১৮ হাজার টাকা।
[আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন শর্ত]
ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ: ৪টি
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও শাখায় স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
বয়সসীমা:
২৮ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
প্রতি মাসে ১৩ হাজার টাকা।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
আইটি/কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস এমসিএ/এমএসসি অথবা আইটি/কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস বিই অথবা আইটি/কম্পিউটার সায়েন্সে বিটেক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
২৮ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
প্রতি মাসে ২৪ হাজার টাকা।
উপরোক্ত শূন্যপদে আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কলকাতা, শিলিগুড়ি, মালদহ এবং দুর্গাপুরে পোস্টিং হতে পারে।
আবেদনের পদ্ধতি:
আবেদনপত্র আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
স্পেশ্যাল টাস্ক ফোর্স, পশ্চিমবঙ্গ, উদয়াচল ট্যুরিজম প্রপার্টি (দ্বিতীয় তল), প্লট নম্বর-৩, ডিজি ব্লক, সেক্টর ২, সল্টলেক। কলকাতা-৯১।
আবেদনপত্র আগামী ২৮ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত অথবা প্র্যাকটিকাল পরীক্ষা কিংবা ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য www.policewb.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত]
সর্বশেষ খবর
-
কার্যালয়ে কার্তুজ ও ইসিএলের গোপন নথির হদিশ! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!