Jisshu Sengupta

মহৎ উদ্যোগ, কোভিড আক্রান্তদের জন্য সেফ হোম চালু করলেন যিশু সেনগুপ্ত

কবে থেকে মিলবে পরিষেবা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২১, ১৫:৩৬

options
link
মহৎ উদ্যোগ, কোভিড আক্রান্তদের জন্য সেফ হোম চালু করলেন যিশু সেনগুপ্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর সঙ্গে লড়াইয়ে প্রত্যেকেই নিজেদের মতো করে এগিয়ে আসছেন। কেউ আর্থিকভাবে সাহায্য করছেন তো কেউ আক্রান্তদের নানা পরিষেবা দিতে সদা সচেষ্ট। ব্যতিক্রমী নন অভিনেতা যিশু সেনগুপ্তও (Jisshu Sengupta)। করোনা মোকাবিলায় এবার মহৎ উদ্যোগ নিলেন তিনিও। কোভিড পজিটিভদের (Covid Positive) জন্য তৈরি করে ফেললেন আস্ত একটি সেফ হোম। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকেই এখানে পরিষেবা পাবেন আক্রান্তরা।

Advertisement

গোটা দেশে প্রতিদিনই হাজারো মানুষ মারণ ভাইরাসের বলি হচ্ছেন। প্রাণরক্ষার লড়াই চালাচ্ছেন লাখো দেশবাসী। বাংলার ছবিটাও খুব একটা স্বস্তিদায়ক নয়। হাসপাতালে বেড পাওয়ার সমস্যা থেকে অক্সিজেনের অভাবের অভিযোগ বারবার উঠে আসছে শিরোনামে। এমন পরিস্থিতিতে যিশুর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। লেক মার্কেট লাগোয়া বাণীচক্র স্কুলটিকেই করোনা আক্রান্তদের সেফ হোম (Safe Home) করে তোলা হল তাঁর প্রচেষ্টায়। যেখানে থাকছে ঝাঁ চকচকে ২০টি বেড। সাতটি অক্সিজেন কনসেন্ট্রেটর। ২০টি অক্সিজেন সিলিন্ডারও। শুধু থাকা এবং চিকিৎসা পরিষেবাই নয়, এখানকার ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থাও থাকছে কোভিড রোগীদের জন্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বেআইনি কাজ করলে আপনাকেও ভুগতে হবে’, টুইটারে দর্শকদের হুমকি ক্ষুব্ধ সলমনের!]

টলিপাড়ার তারকা জানান, রাসবিহারীর নবনির্বাচিত তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের সহায়তাতেই তাঁর পরিকল্পনা দিনের আলো দেখতে পেল। যিশুর কথায়, “এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই এরকম একটা প্ল্যান করছিলাম। কোভিড আক্রান্তদের যদি একটা নিরাপদ স্থানে রাখা যায়। ইন্দ্রদীপ দাশগুপ্তকেও কথাটা বলি। কিন্তু সেফ হোমের জন্য ভাল একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এরপর দেবাশিসদাকে (কুমার) ফোন করি। উনি বলেন, দু-একদিন সময় দাও। তারপরই বলে দেন, বাণীচক্র স্কুলটা ফাঁকা আছে। ওখানেই সেফ হোম হতে পারে। আমারই পুরনো পাড়া এটা।” এমন একটা উদ্যোগে শামিল হতে পেরে আপ্লুত যিশু। বিধায়ক দেবাশিস কুমার বলছেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই করোনা অতিমারীকে তাড়াতে হবে। এটাই এখন প্রাথমিক লক্ষ্য।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় ডোজ পরের জন্মে! টিকার দু’টি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানো নিয়ে তীব্র কটাক্ষ সৃজিতের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন