সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের খোঁজ মিলল ওমিক্রন আক্রান্তের। ডাবলিন থেকে কলকাতায় ফেরা ৪৫ বছরের এক ব্যক্তির শরীরে মিলেছে করোনার এই নয়া স্ট্রেনের হদিশ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আরও একজনের ওমিক্রন পজিটিভ (Omicron Positive) হওয়ার রিপোর্ট তাদের হাতে এসেছে। যদিও তিনি কোন হাসপাতালে ভরতি, তা এখনও জানা যায়নি। শেষতম ব্যক্তি কলকাতার কোথায় চিকিৎসাধীন, তা জানতে পদক্ষেপ করছে স্বাস্থ্য ভবন। ফলে রাজ্যে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হল পাঁচ। এর বাইরে তালিকায় রয়েছেন ওই সন্দেহভাজনও।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গত সোমবার ডাবলিন থেকে কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন ৪৫ বছরের এক ব্যক্তি। প্রথমে তিনি কোভিড নেগেটিভই ছিলেন। তবে পরে তাঁর শরীরে ধরা পড়ে সংক্রমণ। তাঁর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট হাতে এসে পৌঁছায় শুক্রবার। জানা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত। আপাতত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। এছাড়া আরও একটি ওমিক্রন পজিটিভ রিপোর্ট হাতে এসেছে স্বাস্থ্য দপ্তরের। জানা গিয়েছে, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কোন হাসপাতালে তিনি ভরতি, তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: পুরভোট নিয়ে কাটল জট, হাওড়া-বালি পুরসভার পৃথকীকরণ বিলে সই রাজ্যপালের]
উল্লেখ্য, আগেই চার ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল রাজ্যে। এর মধ্যে বেলেঘাটা আইডি ও রাজারহাটের CNCI-তে ভরতি রয়েছেন দু’জন। ফলে অসমর্থিক সূত্রে বাংলায় মোট নয়া স্ট্রেনে আক্রান্ত ৬। যার মধ্যে চারজনই কলকাতার।
উৎসবের মরশুমে বাংলায় ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি বাড়াচ্ছে চিন্তা। ইতিমধ্যেই সংক্রমণ রুখতে বিদেশ ফেরত যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য। বলা হয়েছে, কলকাতা বিমানবন্দরে পা রাখা যে সব আন্তর্জাতিক যাত্রীদের কোভিড রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য দপ্তরের ঠিক করে দেওয়া হেল্থ ফেসিলিটিতে থাকতে হবে। হোম আইসোলেশন চলবে না।
[আরও পড়ুন: কানপুরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানায় উদ্ধার রাশি রাশি টাকা, ২৪ ঘণ্টা ধরে গুনলেন আধিকারিকরা]
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও