সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাগাছিতে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। যৌনকর্মীদের কিছু অভিজ্ঞতা শুনে অবাক অভিনেতা। বেশ মনখারাপও হয়েছে তাঁর। সেই কথাই শেয়ার করছেন ফেসবুক পোস্টে। দুর্বারের প্রেসিডেন্ট বিশাখা লস্কর এবং সেক্রেটারি কাজল বসুর কাছ থেকে যৌনকর্মীজের করুণ অবস্থার কথা শুনেছেন ভাস্বর। কীভাবে বহু বছর ধরে আশে পাশের দুর্গাপুজোর প্যান্ডেলে গেলে তাঁদের তাড়িয়ে দেওয়া হত। যৌনকর্মীদের ছেলেমেয়েদের সমাজের জঞ্জাল বলে কটাক্ষ করা হত, তা শুনেছেন ভাস্বর। এরপরই অভিনেতা প্রশ্ন তুলেছেন, কারা এই জঞ্জালের সৃষ্টি করেছে? শুধুই কি যৌনপল্লির মেয়েরা? অভিনেতার আক্ষেপ, কিছু মানুষ এটুকুও জানেন না যে পতিতা পল্লির মাটি ছাড়া পুজো হয় না।
এরপরই ভাস্বর লেখেন,”অনেক কাঠখড় পুড়িয়ে আজ দিদিরা নিজেদের পুজো করেন এবং কলকাতার সমস্ত পতিতাপল্লিতে খাবার সরবরাহ করেন। মাত্র দু’টো হাত নিয়েই এরা দশভুজার কাজ করছেন, আর আপনি স্বামী-পুত্র নিয়ে সংসার করে নিজেকে সুখী ভেবে জানতেও পারছেন না কখন আপনার স্বামীরত্ন আপনারই চোখে ধুলো দিয়ে আরও কিছু দশভুজার জন্ম দিয়ে আসছে।”

[আরও পড়ুন: ‘টানা বৃষ্টিতে পর্ণশ্রী হয়েছে ভেনিস, কাজপাগল মানুষরা সব ভ্যানিশ’, কটাক্ষ অপরাজিতার]
করোনার (Corona Virus) কোপ যৌনকর্মীদের রোজগারেও পড়েছে। আর্থিক অনটনে দিন কাটছে তাঁদের। এমন পরিস্থিতিতে নিজের অপর্ণা ফাউন্ডেশনের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ভাস্বর। বলিউড তারকা সোনু সুদের (Sonu Sood) পাশাপাশি এই কাজে তাঁকে সঙ্গ দিয়েছে বাগধারার মতো স্বেচ্ছাসেবী সংস্থা। সকলের মিলিত চেষ্টায় যৌনকর্মীদের খাবার, স্যানিটাইজার-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিলি করা হয়েছে। শিশুদের জন্য বেবি ফুডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই সোনাগাছিতে গিয়ে সমস্ত কিছু দিয়ে এসেছেন ভাস্বর ও তাঁর সঙ্গীরা। সেই ছবি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন অভিনেতা।
View this post on Instagram
[আরও পড়ুন: টানা বৃষ্টিতে প্লাবিত সোনারপুর, জল পেরিয়ে এলাকা পরিদর্শনে ‘জলনুপূরে’র নায়িকা লাভলি]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর