সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডের (COVID-19) তৃতীয় ঢেউয়ের দাপট কমছে। এই অবস্থায় দেশের অধিকাংশ রাজ্য স্কুল-কলেজ খোলার পথে হাঁটছে। এ রাজ্যেও ৩ জানুয়ারি থেকে খুলছে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় ছোটদের টিকাকরণ (Vaccination) গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিন এই বিষয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে অনুরোধ করা হল কেন্দ্রের তরফে।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Minisry of Health and Family Welfare) সচিব রাজেশ ভূষণ (Rajesh bhushan) চিঠি দিয়েছেন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। চিঠিতে সময় মতো ১৫ থেকে ১৮ বছর বয়সিদের দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। এর পাশাপাশি টিকাকরণ দ্রুত সম্পূর্ণ করতে বলা হয়েছে। যারা এখনও একটি ডোজও নেননি, তারা যাতে প্রথম ডোজ দিতে পারে, সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
[আরও পড়ুন: নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় ফের কমল সংক্রমণ]
প্রসঙ্গত, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের করোনা টিকাকরণ (Covid Vaccination)। ইতিমধ্যে ৪ কোটি ৬৬ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের কম বয়সি ছেলেমেয়েদের। মাঝে ছোটদের টিকাকরণের সাফল্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। ছোটদের ক্ষেত্রে শুধুমাত্র কোভ্যাকসিন (Covaxin) দেওয়া হচ্ছে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ।
সর্বশেষ খবর
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন