ক্ষিরোদ ভট্টাচার্য: যত চিন্তা পূর্ব এশিয়ায়। বিশেষ করে চিন লাগোয়া ছ’টি দেশের ওমিক্রনের তুতোভাই বিএফ.৭-কে নিয়ে। আর তাই নতুন বছরে নতুন করে জারি হল নির্দেশিকা।
বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনও সময় অনুপ্রবেশ ঘটতে পারে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর। তাই চিন, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড আর জাপান থেকে আগত যাত্রীদের আরটি-পিসিআর (RT-PCR) নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এই নিয়ম ক’দিন আগেই চালু করেছিল স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু ওই নির্দেশ যথেষ্ট বলে মনে করছে না কেন্দ্র। তাই সোমবার স্বাস্থ্যমন্ত্রক নতুন নির্দেশিকা দিয়ে জানিয়েছে, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে আগত যাত্রী, যাঁরা এই ছ’টি দেশ ট্রানজিট উড়ান মারফতও ছুঁয়ে আসবেন, তাঁদেরও ভারতীয় কোনও বিমানবন্দরে নামতে হলে, আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এর পরেও ২% যাত্রীর র্যান্ডম টেস্ট হবে।
[আরও পড়ুন: বছরের পর বছর সরকারি হাসপাতালে গরহাজির ২৫২ ডাক্তার, কড়া পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের]
একটা সময় ছিল, যখন আন্তর্দেশীয় কিংবা আন্তর্জাতিক বিমানে ওঠার আগে সমস্ত যাত্রীকেই আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হত। নাহলে জমা করতে হত এয়ার-সুবিধা পোর্টালে। কিন্তু করোনার চোখ রাঙানি কমতে ধীরে ধীরে শিথিল হয় সেসব নিয়ম। পরবর্তীকালে অতিমারীর প্রকোপ অনেকটাই দূর হয়ে যাওয়ায় সেই নিয়মও উঠে যায়। কিন্তু এখন ওমিক্রনের বিএফ.৭ উপ-প্রজাতির দাপাদাপি শুরু হয়েছে চিন, জাপান-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। তাই সেই সব দেশ থেকে আগত যাত্রীদের তো বটেই, ওই সব দেশ ট্রানজিট উ়ড়ানে ছুঁয়ে আসা যাত্রীদের জন্যও একই নিয়ম সোমবার থেকে চালু করেছে স্বাস্থ্যমন্ত্রক। অর্থাৎ গন্তব্য ওই ছ’টি দেশ না হলেও যদি ওই দেশগুলির কোনও শহরে বিমান অবতরণের পর ফের যাত্রা শুরু করে, তাহলেও আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।
এই মর্মে এদিন অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব রাজীব বনশলকে একটি চিঠিও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব লব আগরওয়াল। তবে শুধু সার্টিফিকেট থাকলেই হবে না। এর পরেও ভারতীয় বিমানবন্দরে অবতরণ করা যাত্রীদের মধ্যে ২ শতাংশের র্যান্ডম আরটি-পিসিআর টেস্ট হবে।
[আরও পড়ুন: ভয় বাড়াচ্ছে চিন, এবার কোভিড চিকিৎসায় প্রয়োজনীয় তরল অক্সিজেনের দর বেঁধে দিল কেন্দ্র]
সর্বশেষ খবর
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর