COVID-19

Coronavirus Update: রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৬ লক্ষের গণ্ডি, একদিনে মৃত ১৫

একদিনে কলকাতায় আক্রান্ত ২২৭ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২১, ২০:০৪

options
link
Coronavirus Update: রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৬ লক্ষের গণ্ডি, একদিনে মৃত ১৫

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা (West Bengal)। চলতি মাসেই খুলবে স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৫৩ জন রাজ্যবাসী। একদিনে করোনার বলি ১৫ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।  

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২২৭ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৫৩ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা কম। এই পরিসংখ্যান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এই দুই জেলার।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিয়ম ভেঙে একই হাসপাতালে বছরের পর বছর! ৬ হাজার চিকিৎসককে বদলির সিদ্ধান্ত রাজ্যের]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭৬ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে।  ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০০, ৭৩২। 

Advertisement

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৫ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,২৬৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮০৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭৩, ৫২০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: কেউ কথা রাখেনি! সাংসদ দেব প্রতিশ্রুতি দিলেও তৈরি হয়নি পাকাবাড়ি, গৃহহীন দাসপুরের পান্তিপিসি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.