Coronavirus

Coronvirus Update: চলতি বছরে প্রথমবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ একশোর কম, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

একদিনে রাজ্যে করোনার বলি ১।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২২, ১৩:৪৪

options
link
Coronvirus Update: চলতি বছরে প্রথমবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ একশোর কম, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধ, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করে সুস্থতার পথে অনেকটা এগোল বাংলা। নতুন বছরে প্রথমবার রাজ্যের দৈনিক সংক্রমণ একশোর নিচে। একদিনে সংক্রমিত হয়েছেন মাত্র ৮৯ জন রাজ্যবাসী। যা আগেরদিনের তুলনায় অনেকটা কম। একদিনে করোনার বলি মাত্র ১ জন। দৈনিক সংক্রমণ একশোর নিচে নামায় স্বস্তিতে বাংলার বাসিন্দারা। তবে সংক্রমণ কমলেও বিধিনিষেধ এখনই উঠছে না। আগামী ১৫ দিন জারি থাকবে নিষেধাজ্ঞা, এমনটাই নবান্নের নির্দেশ।

Advertisement

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৪ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১১ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ৪৩।   

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জ্বলছে হাওড়ার জালান কমপ্লেক্সের তুলোর গুদাম, আগুন ছড়ানোর আশঙ্কায় এলাকায় আতঙ্ক]

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দার্জিলিং, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা। একদিনে এই তিন জেলায় নতুন করে সংক্রমিত ৫ জন করে। চতুর্থ স্থানে দক্ষিণ দিনাজপুর ও দুই বর্ধমান। সেখানে একদিনে সংক্রমিত ৪ জন করে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৫,১০৭। 

Advertisement

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১ জনের। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যুর সংখ্যা শূন্য। যা নিঃসন্দেহে স্বস্তির খবর ওই জেলার বাসিন্দাদের জন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ১৭৬ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২০৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা  ১৯, ৯২,১০৩। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।

[আরও পড়ুন:রাজ্যের দুর্ঘটনাপ্রবণ স্থানে ট্রমা কেয়ার সেন্টার, বিপদে উদ্ধারকারী হয়ে উঠবে ‘পথবন্ধু’ ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন