সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই কালীপুজো। চারপাশে উৎসবের আমেজ। এই পরিস্থিতিতে রাজ্যের করোনা গ্রাফ বাড়াল চিন্তা। গত বাংলায় সংক্রমিত হয়েছেন ৯১৯ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৪৫ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪৭ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় অনেকটাই কম। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।
[আরও পড়ুন: একই সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে করোনার টিকা, চার কর্মীকে শোকজ স্বাস্থ্যদপ্তরের]
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮১ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৮০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৫, ৪১৪।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা, উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ১৭৪ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৭৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৬৮, ০৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
[আরও পড়ুন: ‘দলে কারও সঙ্গে কারও মিল নেই’, উপনির্বাচনে বিজেপির হারের পর বিস্ফোরক সৌমিত্র খাঁ]
সর্বশেষ খবর
-
রাজনৈতিক ‘শত্রুতা’ ভুলে উত্তম স্মরণ মঞ্চে একসঙ্গে গান রাজ-কৌস্তভের, বদলাচ্ছে সমীকরণ?
-
ফুটবল কুড়োতে যাওয়াই হল কাল! ঝিলে তলিয়ে গেল কিশোর, রাতভর তল্লাশির পর উদ্ধার দেহ
-
আরএসএসে যোগের অপরাধে দুই শিক্ষককে সাসপেন্ড! ট্রাইব্যুনালে বড় ধাক্কা কর্নাটক সরকারের
-
রুশ তেল না কিনলেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে? জেলেনস্কির দেশে বসে ট্রাম্পকে খোঁচা জয়শংকরের
-
মনামীকে ‘কলার খোসা’ খোঁচা নিয়ে তুলকালাম, ‘বিগ বসে’র ঘরে কেঁদে ভাসালেন ঝিলম