অভিরূপ দাস: তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বয়স্ক করোনা রোগী। বয়স ৯৪। শরীরে হানা দিয়েছিল SARS-CoV-2। উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দাকে নিয়ে চিন্তা ছিল। তবে ভয়ংকর করোনাকে হারিয়ে এখন পুরোপুরি সুস্থ তিনি। বৃদ্ধের পরিবারের একজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। এরপরেই গত ১৩ জুন ওই বৃদ্ধকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে। লালারসের নমুনায় প্রমাণিত হয় করোনা। তড়িঘড়ি বৃদ্ধকে পাঠানো হয় সুপার স্পেশালিটি কোভিড ব্লকে।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, নব্বইয়ের উপর বয়স, পরিবারের লোকেরা হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় আশাতীত সাড়া দিচ্ছেন ওই বৃদ্ধ। আপাতত তিনি জেনারেল ওয়ার্ডে ভরতি। সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, কিছুদিন পর্যবেক্ষণে রেখে ছুটি দেওয়া হবে। এর আগে টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে ৯২ বছর বয়সী একজন করোনা আক্রান্ত ভর্তি হয়েছিলেন। যদিও তাঁকে বাচানো যায়নি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজ যাকে বলে অসাধ্যসাধন করেছে।
[আরও পড়ুন: সময়ে গুরুত্ব দিলে করুণ পরিণতি হত না তমোনাশ ঘোষের, মানছেন চিকিৎসকরা]
কিছুদিন আগেই করোনা আক্রান্ত দুই রোগীর প্রাণ বাঁচায় কলকাতা মেডিক্যাল কলেজ। কার্যত মৃত্যুর অপেক্ষায় থাকা করোনা আক্রান্ত দুই ব্যক্তিকে প্রাণ বাঁচাতে প্রয়োজন ছিল দ্রুত অস্ত্রোপচার। পেসমেকার বসিয়ে তাদের প্রাণ বাঁচান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। রাজ্য সরকারি হাসপাতালে এত দ্রুততার সঙ্গে কোনও অস্ত্রোপচার এই প্রথম।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের