ইতিমধ্যেই এই ঝড়ের ফলে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। প্রায় পাঁচ হাজার মানুষকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। বালিঝড়ের ফলে তাঁদের সকলেরই শ্বাসকষ্ট হচ্ছে।
৪৮
প্রশাসনের তরফ থেকে কড়া সতর্কবার্তা জারি কড়া হয়েছে। বিশেষত বয়স্ক মানুষ এবং যাঁদের শ্বাসকষ্ট হয়, তাঁদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।
৫৮
কেন হয় বালিঝড়? বিশেষজ্ঞরা মনে করেন, অনিয়মিত বৃষ্টিপাত এবং খুব বেশি গরম থাকার কারণে মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকনো মাটির উপরে জোরে হাওয়া বইতে শুরু করলেই বালিঝড় হয়।
বালিঝড়ের ফলে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল দেশের বিমান পরিষেবা। হাসপাতালগুলিকে আরও বেশি মানুষকে ভরতি নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
৭৮
ইরাকে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এরকম চলতে থাকলে আগামী কুড়ি বছরের মধ্যে শুকিয়ে যেতে পারে ইরাকের দুই প্রধান নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক হয়ে গিয়েছে জল সঞ্চয়ের পরিমাণ।
৮৮
যুদ্ধ এবং অন্যান্য সমস্যায় ইতিমধ্যেই ভুগছে ইরাক। তার মধ্যে এইরকম প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলে দাবি করেছেন সেদেশের বিশেষজ্ঞরা।
Devastating sandstorm at Iraq, take a look at the album | Sangbad Pratidin Photo Gallery: News Photos, Viral Pictures, Trending Photos - Sangbad Pratidin
ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। নিজের রাজ্য গুজরাটের রোগান পেন্টিং নিয়ে গিয়েছিলেন রানির জন্য। মৃতপ্রায় এই শিল্পে ব্যবহার করা হয় সবজি থেকে পাওয়া রং। ধাতুর ব্লকে রং লাগিয়ে কাপড়ে ছবি ফুটিয়ে তোলা হয়। গুজরাটের একটি মাত্র পরিবার এই কাজ করে বলে জানা গিয়েছে।
২৭
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনকে কচ্ছ অঞ্চলের একটি ওয়াল হ্যাঙ্গিং উপহার দিয়েছেন তিনি। 'আভলা' নামে ছোট আয়না বসিয়ে সেলাই করে তৈরি করা হয় এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং। গুজরাটের ঐতিহ্যশালী শিল্প কর্মের মধ্যে অন্যতম এই ধরনের কাজ।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের জন্য উপহার ছিল কাঁসার তৈরি একটি গাছ। সম্পূর্ণ হাতে তৈরি এই গাছটি। গাছের ডালাপালাগুলি বোঝায় কীভাবে মানুষের জীবন বেড়ে ওঠে। গাছের মূল থেকে বোঝা যায়, মাটির সঙ্গে কীভাবে জুড়ে থাকে মানুষ।
৪৭
ডেনমার্কের রাজপুত্র এবং রাজকন্যার জন্যও উপহার নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজপুত্র ফ্রেডরিককে দিয়েছেন একটি ডোকরার নৌকা। রাজকন্যা মেরির জন্য ছিল বেনারসের রুপোর মিনাকারি করা একটি পাখির মূর্তি।
৫৭
বিখ্যাত পশমিনা শাল নিয়ে গিয়েছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডেলিনা অ্যান্ডারসনের জন্য। সারা পৃথিবীতে এই শালের সুনাম রয়েছে তার অসাধারণ কারিগরির জন্য।
বন্ধুদের উপহার দেওয়ার পাশাপাশি তাদের থেকে উপহার পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীও। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী চিমেড সাইখানবিলেগ একটি ঘোড়া উপহার দিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। খয়েরি রঙের সেই ঘোড়ার নাম কন্ঠাকা।
Devastating sandstorm at Iraq, take a look at the album | Sangbad Pratidin Photo Gallery: News Photos, Viral Pictures, Trending Photos - Sangbad Pratidin
গত তিনদিন ধরে ফের প্রস্তাবিত জাতীয় সরোবর পুরুলিয়ার সাহেব বাঁধের বিভিন্ন জায়গা থেকে ভেসে উঠছে শয়ে শয়ে মরা মাছ। মরা মাছের সঙ্গে দুর্গন্ধে বিপাকে প্রাতঃভ্রমণকারী।
২৬
২০২০ সালে এরকম ঘটনা ঘটেছিল। সেই সময় সাহেব বাঁধের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। মিলেছিল রাসায়নিক। তা সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি।
বছর দুয়েক আগেও পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ এই জলাশয় থেকে জলের নমুনা সংগ্রহ করে। বুধবারও তারা নমুনা সংগ্রহ করে। পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় বলেন, "জলের নমুনা আমরা একাধিক জায়গায় পরীক্ষায় পাঠাব। আপাতত ঠিক করেছি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নমুনা পাঠিয়ে পরীক্ষা করাব।"
৪৬
একাধিকবার পরীক্ষায় জীবাণুযুক্ত জল মেলে। সে কারণেই কি মাছ মরছে, উঠছে প্রশ্ন। এই বিষয়টিকে একেবারেই হালকাভাবে দেখছে না পুরসভা l
৫৬
শহরের বিভিন্ন এলাকার হাইড্রেনের নোংরা জল জলাশয়ে পরিশোধিত হয়ে ঢোকার ব্যবস্থা কার্যকর হয়নি l ফলে জলাশয়ে নোংরা জল ঢুকছে l
Devastating sandstorm at Iraq, take a look at the album | Sangbad Pratidin Photo Gallery: News Photos, Viral Pictures, Trending Photos - Sangbad Pratidin