Durga Puja 2025

ত্বকের ক্ষতির আশঙ্কা? দশমীতে সিঁদুরখেলার পর বিশেষ যত্ন নিতে ভুলবেন না

ত্বকে জ্বালাভাব দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৫, ১৮:২৯

options
link
ত্বকের ক্ষতির আশঙ্কা? দশমীতে সিঁদুরখেলার পর বিশেষ যত্ন নিতে ভুলবেন না

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোধনের পর এবার পালা বিদায়ের। দশমীতে উমা বিদায়ের পালা। বনেদি বাড়ি থেকে বারোয়ারি সর্বত্রই  মিষ্টিমুখের পর পানপাতা দিয়ে মুখ মুছিয়ে উমার শ্বশুরবাড়ি ফেরার প্রস্তুতি নেওয়া হয়। তার আগে সর্বত্র হবে সিঁদুরখেলা।

Advertisement

Baran

Advertisement

কিন্তু অনেকেই ইচ্ছা থাকলেও সিঁদুরখেলায় অংশ নেন না। তাঁদের আশঙ্কা ত্বকের সমস্যা হবে না তো? ত্বকের সমস্যার একেবারে সম্ভাবনা নেই তা বলা যাবে না। কারণ, সিঁদুরে থাকে পারদ, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম-সহ নানা রাসায়নিক। যা ত্বকের ক্ষতি করার জন্য যথেষ্ট। ত্বকে জ্বালা ভাব, চুলকানি, ফুসকুড়ির মতো সমস্যা তৈরি হতে পারে। এমনকী মুখও ফুলে যেতে পারে। তবে তা বলে মন চাইলেও সিঁদুরখেলায় একেবারে অংশ নেবেন না, সে কী হয়? তাই সিঁদুরখেলার পরে নিন ত্বকের বিশেষ যত্ন। আপনার জন্য রইল টিপস।

Advertisement

Sindur Khela

দোলের সময় রং মাখার আগে ত্বকে ময়েশ্চারাইজার মেখে নেন অনেকেই। তাতে রং তুলতে সুবিধা হয়। ঠিক তেমনই সিঁদুর খেলতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার মাখুন।

Moisturizer

সিঁদুরখেলা তো হল। এবার প্রশ্ন তুলবেন কীভাবে? সিঁদুরখেলার পর বাড়ি ফিরে ফেসওয়াশ ব্যবহার করুন। ফেসওয়াশে কাজ না হলে মেকআপ রিমুভার ব্যবহার করতে পারেন। তাতেও কাজ না হলে হালকা হাতে স্ক্রাব করা যেতে পারে।

Sindur-Khela

এরপর মুখে টোনার দিন। টোনার মাখার পর ভাল করে শুকিয়ে নিন।

Toner

সিঁদুরখেলার পর ত্বকে জ্বালা অনুভব হওয়া অসম্ভব নয়। জ্বালা করলে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

ALOVERA

রাতভর খেয়াল রাখুন। ত্বকের জ্বালাভাব একেবারে না কমলে কোনও চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

Sindur-Khela

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.