সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাবছর হাজারও কাজের চাপ৷ অফিস, মিটিং কতই না ব্যস্ততা৷ এর মাঝে আর সেভাবে শাড়ি পরা হয় না৷ কম সময়ে তৈরি হয়ে অফিস পৌঁছনোর জন্য জিন্স, টি-শার্ট, শার্টেই ভরসা রাখেন মহিলারা৷ কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য কুর্তিকেই বেছে নেন অনেকে৷ কিন্তু সামনেই দুর্গাপুজো৷ বছরের এই পাঁচটা দিন নেই অফিসের ব্যস্ততা৷ তাই এই সময়ে একেবারে বাঙালি হয়ে উঠতে চান সকলেই৷ তাই তো এই পাঁচদিনের জন্য শাড়িই বেশি পছন্দ করেন অনেকেই৷ কিন্তু শাড়ি তো পরবেন বলে ঠিক করেছেন, তবে যা তা তো আর পরলেই চলবে না৷ বরং কেনাকাটির আগে জেনে নিন চলতি বছর কোনটা ফ্যাশনে ইন আর কোনটা নয়৷
[ঘরোয়া পদ্ধতিতে কোঁকড়ানো চুল চান? জেনে নিন পদ্ধতি]
চলতি বছরের নতুন ট্রেন্ড খাদি শাড়ি৷ নরম, সুতির এই শাড়িই আপাতত জয় করেছে রমণী হৃদয়৷ পুজোর পাঁচটা দিন পরার জন্য খাদির কোনও বিকল্প হতেই পারে না৷ আর পুজোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি৷ তাই দেরি না করে ব্যাগ ভরতি করে কিনে ফেলতেই পারেন খাদি শাড়ি৷ বর্তমানে কালো, নীল এবং আকাশির কম্বিনেশনে তৈরি খাদি শাড়ি বাজার ছেয়েছে৷ উজ্জ্বল এই তিন রঙা শাড়ি আপনার আলমারিকে অন্য মাত্রা দিতে বাধ্য৷ দামও একেবারেই হাতের মুঠোয়৷ মাত্র ২৬০০টাকা খরচ করেই কিনতে পারেন এই শাড়ি৷ হলুদ ও কালো রংয়ের কম্বিনেশনে খাদি শাড়িও বিক্রি হচ্ছে দেদার৷ মাত্র হাজার টাকা খরচ করলেই আপনি পেয়ে যেতে পারেন এই শাড়ি৷ তাই দেরি না করে আজই বেড়িয়ে পড়ুন এই খাদি শাড়ির সন্ধানে৷
[এবার পুজো মাতাবে বাঁকুড়ার সোনামুখী সিল্ক]
সাদা শাড়ির কোনও তুলনা হয় না৷ যেকোনও অনুষ্ঠান, যেকোনও সময়ে আপনি এই রংয়ের শাড়ি পরতেই পারেন৷ তাই আপনার সংগ্রহে একটি সাদা খাদির শাড়ি থাকা বাধ্যতামূলক৷ সাদা রংয়ের সঙ্গে হলুদ পাড় ও পমপম লাগানো শাড়িরই বিক্রি বাড়ছে দিন দিন৷ পনেরোশো টাকা খরচ করেই আপনি সেজে উঠতে পারেন এই শাড়িতে৷ কালো, নীল ও ধূসর রংয়ের কম্বিনেশনে তৈরি খাদি শাড়িও এবার পুজোর ফ্যাশনে ইন৷ হাজার টাকা খরচ করে আপনিও কিনে ফেলতেই পারেন এই শাড়ি৷
সর্বশেষ খবর
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?
-
বসিরহাটে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির, শুরু প্রস্তুতিও
-
শেষ মুহূর্তে গোল বাতিলে ঝুলে ইরানের ভাগ্য, নকআউটে মিশর-বেলজিয়াম, শেষ ৩২-এ আর কারা?