পুজোর পার্ক স্ট্রিট বললে চোখের সামনে ভেসে ওঠে আলোয় ঝলমলে রাস্তাঘাট আর রেস্তরাঁর বাইরের লম্বা লাইন। সে চত্বরে উৎসবের আমেজ থাকলেও মা দুর্গার দর্শন মেলে না। এবার কলকাতার ‘যিশু পাড়া’য় আবির্ভাব ঘটতে চলেছে দশভুজার। হ্যাঁ, ঠিকই পড়েছেন। তিলোত্তমার প্রাণ কেন্দ্রেই এবার ধুমধাম করে হবে দুর্গাপুজো। কলকাতা সনাতনী সংঘের হাত ধরে প্রথমবার অ্যালেন পার্কে হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব।
আরও পড়ুন:
হাতে মাত্র ৫০ দিন। জোর কদমে চলছে মণ্ডপসজ্জার প্রস্তুতি। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় সাজবে পুজো। আর প্রতিমায় থাকবে সনাতনী ঐতিহ্য। মহালয়া থেকেই হাজারো আয়োজন। বিনামূল্যে উপভোগ করা যাবে বলিউডের নামী-দামি তারকার পারফরম্য়ান্স। অষ্টমীতে বারাণসীর পুরোহিতদের মন্ত্রোচ্চারণেই হবে অঞ্জলি। সেদিন রাত থেকে পরদিন, অর্থাৎ নবমী পর্যন্ত জগরাতায় অংশ নিতে পারবেন আপনিও। দশমীতে মায়ের আশীর্বাদ নিয়ে সিঁদুর খেলায় মেতে উঠবে বাঙালি। ইতিমধ্যেই ছোট্ট টিজারে শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে কলকাতা সনাতনী সংঘ।
দুর্গাপুজোয় বাড়ি ফেরার গান, আলোর রোশনাই, রাতভর দর্শনার্থীদের ভিড়ে একেবারে পালটে যায় কলকাতার ছবিটা। দূরদূরান্ত থেকে মানুষ চাক্ষুষ করতে আসে শিল্প ও ঐতিহ্যের মেলবন্ধনের এই অপরূপ উৎসব। আর এবার দুর্গাপুজোর মানচিত্রে ঢুকে পড়ল পার্ক স্ট্রিটও।
আর সংঘের সভাপতি শঙ্কুদেব পণ্ডা বলছেন, “এ তো সবে টিজার। পিকচার অভি বাকি হ্যায়। সে সব ক্রমশ প্রকাশ্য। মহালয়া থেকেই আমরা উৎসবে মেতে উঠব। তবে হিন্দু রীতি মেনে দেবীপক্ষেই হবে পুজোর উদ্বোধন। সেখানেও থাকবে সারপ্রাইজ!” অর্থাৎ আরও অনেক চমক যে পুজোপ্রেমীদের জন্য অপেক্ষা করছে, তা তাঁর কথাতেই স্পষ্ট।
দুর্গাপুজোয় বাড়ি ফেরার গান, আলোর রোশনাই, রাতভর দর্শনার্থীদের ভিড়ে একেবারে পালটে যায় কলকাতার ছবিটা। দূরদূরান্ত থেকে মানুষ চাক্ষুষ করতে আসে শিল্প ও ঐতিহ্যের মেলবন্ধনের এই অপরূপ উৎসব। আর এবার দুর্গাপুজোর মানচিত্রে ঢুকে পড়ল পার্ক স্ট্রিটও। শঙ্কুদেব জানাচ্ছেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা শামিল হবেন এই পুজোয়। সনাতনী আচার মেনে যেমন পুজোর আয়োজন হবে, তেমন উৎসবের আনন্দও চেটেপুটে উপভোগ করতে পারবেন তাঁরা। পার্ক স্ট্রিট বলতে এতকাল যাঁরা বড়দিন ও নিউ ইয়ার বুঝতেন, পুজোয় শহরের ‘প্রমোদ সরণি’তে একেবারে অন্য এক পরিবেশের সাক্ষী থাকবেন তাঁরা।
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?
-
জুতো খুলেই আসনে, ‘হনুমান অংশ’ দেখলেন মুসলিম দর্শক, নিম করোলি বাবার মাহাত্ম্যে ‘রাজনীতিমুক্ত ভারত’!
-
ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩
-
নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত
-
আহমেদাবাদের ‘দাদাগিরি’ নয়, অলিম্পিক হবে অন্য রাজ্যে? মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় জোর চর্চা