সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগদ্ধাত্রী পুজো ৩০ অক্টোবর। আর এই পুজোয় কপাল খুলতে চলেছে কয়েকটি রাশির। খুব শীঘ্রই মঙ্গল গ্রহ প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশিতে। আবার আগে থেকে বৃশ্চিকে অবস্থান করে রয়েছে বুধ। ফলে মঙ্গলের গোচরের পর বৃশ্চিক রাশিতে দুই গ্রহের একসঙ্গে অবস্থান হবে। এই অবস্থান স্থায়ী হবে ২৭ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। একই ঘরে দুই গ্রহের এই অবস্থান তিন রাশির জন্য অত্যন্ত শুভ ফল দেবে। কোন কোন রাশি? চলুন জেনে নেওয়া যাক।

মিথুন রাশি: একই ঘরে বুধ ও মঙ্গলের অবস্থানের ফলে মিথুন রাশির ভাগ্যে শুভ পরিবর্তন আসতে চলেছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। পুরনো বন্ধুর সাহচর্য পাবেন। কেরিয়ারে উন্নতির যোগ। নতুন চাকরির সুযোগ। ব্যবসায় ভালো লাভ পাবেন। সঞ্চয় বাড়বে।
বৃষ রাশি: দীর্ঘদিনের কোনও স্বপ্ন পূরণ হবে। মানসিক চাপ কমবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। গাড়ি কেনার যোগ রয়েছে। অর্থ ভাগ্য ভালো। কর্মজীবনে উন্নতি। এই সময় যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। দাম্পত্য জীবনে সুখ আসবে। সংসারে শান্তি ও সমৃদ্ধি বাড়বে।
ধনু রাশি: কর্মজীবনে উন্নতি। পার্টনারশিপের ব্যবসায় বড় লাভের যোগ রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও ভালো ফল মিলতে পারে। আর্থিক ভাগ্য শুভ। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পাবেন। ব্যবসায়ীরা ভালো খবর পেতে চলেছেন।
সর্বশেষ খবর
-
ডুরান্ড ডার্বির হার ভুলে কলকাতা লিগে মরণবাঁচন ম্যাচ, প্রতিপক্ষ কোচ ব্যারেটো চিন্তা মোহনবাগানের
-
ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের
-
‘ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি’, রাজ্যের সব স্কুলে ‘সংস্কৃত দিবস’ পালনের নির্দেশ স্কুলশিক্ষা দপ্তরের
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত