Durga Puja Metro Guide

উত্তর থেকে দক্ষিণ, কোন মেট্রো স্টেশনের কাছে কোন পুজো প্যান্ডেল?

উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব—কোন মেট্রো স্টেশনে নামলে কোন জমজমাট মণ্ডপ সবচেয়ে কাছে মিলবে, রইল তারই একঝলক গাইডলাইন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৯:০১

options
link
উত্তর থেকে দক্ষিণ, কোন মেট্রো স্টেশনের কাছে কোন পুজো প্যান্ডেল?
দুর্গাপুজোয় সেরা মণ্ডপে পৌঁছনোর মেট্রো গাইড।

প্যান্ডেল হপিংয়ের প্ল্যান তৈরি! কিন্তু যানজটের বিরক্তিতে উৎসাহ হারিয়ে ফেলছেন? চিন্তা নেই। পুজোয় কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ও নিরাপদে পৌঁছনোর সবচেয়ে সেরা অস্ত্র এখন মেট্রো রেল। উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব—কোন মেট্রো স্টেশনে নামলে কোন জমজমাট মণ্ডপ সবচেয়ে কাছে মিলবে, তার একঝলক গাইডলাইন রইল এখানে।

Advertisement
Durga Puja News: Next year Puja schedule
ফাইল ছবি

উত্তরের বনেদি আনাচকানাচ
উত্তর কলকাতার সাবেকিয়ানা আর থিম পুজোর টানই আলাদা। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করে যাত্রা শুরু করুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দমদম মেট্রো
দমদম পার্ক তরুণ দল, দমদম পার্ক ভারতচক্র, ১৪ পল্লি, সিঁথি সর্বজনীন।

Advertisement

বেলগাছিয়া মেট্রো
বেলগাছিয়া স্টেশনে নামলেই মিলবে টালা প্রত্যয়, টালা পার্ক, টালা বারোয়ারি, কিংবা শ্রীভূমির মতো ভিড় টানা সব মণ্ডপ। এছাড়া রয়েছে পাইকপাড়া সম্মিলনী দূর্গা পূজা, বেলগাছিয়া সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসব, টালা পার্ক ১৫ পল্লি প্রভৃতি।

শ্যামবাজার মেট্রো
আবার শ্যামবাজারে নামলে হাতছানি দেবে ঐতিহাসিক বাগবাজার সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট দূর্গা পূজা, হাতিবাগান নবীন পল্লি, জগৎ মুখার্জী পার্ক, বাগবাজার পল্লি সাধারণ, শ্যামবাজার পল্লি সংঘ প্রভৃতি অঞ্চলের পুজো।

শোভাবাজার-সুতানুটি স্টেশন
শোভাবাজার মেট্রোতে নামলে দেখতে পাবেন আহিরীটোলা সর্বজনীন, আহিরীটোলা যুবকবৃন্দ, শোভাবাজার রাজবাড়ি, কাশী বোস লেন, তেলেঙ্গা বাগান প্রভৃতি অঞ্চলের পুজো।

গিরিশ পার্ক
গিরিশ পার্ক আর মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে হেঁটে পৌঁছনো যাবে কাশী বোস লেন, সিমলা ব্যায়াম সমিতি, কলেজ স্কয়্যার কিংবা মহম্মদ আলি পার্কের মেগা প্যান্ডেলগুলিতে।

মধ্য ও দক্ষিণের সেরা ঠিকানা
শহরের প্রাণকেন্দ্র বা দক্ষিণ কলকাতার দিকে পা বাড়ালে উপহারের অভাব নেই। রবীন্দ্র সদন বা নেতাজি ভবন স্টেশনে নেমে দেখে নেওয়া যায় ভবানীপুর ও চক্রবেড়িয়ার ঐতিহ্যবাহী আড্ডা ও মণ্ডপ সজ্জা।

যতীন দাস পার্ক ও কালীঘাট স্টেশন হল দক্ষিণ কলকাতার পুজোর মূল কেন্দ্র। এখানে নামলেই কাছে মিলবে ম্যাডক্স স্কয়্যার, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক ও একডালিয়া এভারগ্রিনের মতো তারকা পুজো।

একটু এগোলে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সুরুচি সংঘ, মুদিয়ালি ও শিব মন্দির সহজেই কভার করা সম্ভব।

সল্টলেকের অলিগলি
টালিগঞ্জ, বাঁশদ্রোণী বা নাকতলা অঞ্চলে নামলে বড়িশা ক্লাব, নাকতলা উদয়ন সংঘ বা হরিদেবপুরের নানা থিম পুজো চোখের সামনে ভেসে ওঠে।

অন্য দিকে, গ্রিন লাইনের বদান্যতায় শিয়ালদা বা হাওড়া থেকে নিমেষেই পৌঁছনো যাচ্ছে সল্টলেকে। শিয়ালদা স্টেশনে নেমে সন্তোষ মিত্র স্কয়্যার দেখে গ্রিন লাইনে সল্টলেক গিয়ে এফডি, একে বা বিজে ব্লকের পুজো ঘুরে নেওয়া এখন সময়ের খেলা মাত্র। অরেঞ্জ লাইনের রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) স্টেশনে নামলে ঘুরে আসা যায় বোসপুকুর শীতলা মন্দিরের পুজো।

পুজোর ক’দিন রাতভর গড়াচ্ছে মেট্রোর চাকা। তাই যানজটের ঝামেলা ভুলে ট্রেনের কামড়ায় সওয়ার হয়েই সেরে ফেলা যাক এ বারের পুজো পরিক্রমা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.