Oily Skin Care

তেলতেলে মুখে মেক-আপ বসে না? সহজ ঘরোয়া টোটকায় পুজোর আগেই ত্বক হবে অয়েল-ফ্রি

কেবলমাত্র মেক-আপের অব্যবহিত আগেই স্কিনকেয়ার করলে তা কাজে দেয় না। বছরভরই ত্বকের যত্ন নিতে হয়। ত্বক যদি কোমল হয়, তবে যে কোনও প্রসাধনই ভালোভাবে বসতে পারে তাতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:৫৯

options
link
তেলতেলে মুখে মেক-আপ বসে না? সহজ ঘরোয়া টোটকায় পুজোর আগেই ত্বক হবে অয়েল-ফ্রি
হীনমন্যতা সইবার বদলে যে টোটকায় মুখের অতিরিক্ত তেল কমবে, নজর দিন সেদিকে।

পুজোয় যখন আশেপাশের সক্কলে সেজে উঠবে প্রসাধনে, তখন আপনি একাই পিছিয়ে যাবেন কেন? ঘাম নয়, মেক-আপ প্রোডাক্ট মুখে ঠিকভাবে না বসতে পারার অন্যতম কারণ হল ত্বকের তেল। মেক-আপের সময় যতই মুখ পরিষ্কার করা হোক না কেন, একটু পরেই সমস্ত রোমকূপ থেকে তেল-জাতীয় আঠালো তরল বেরিয়ে আসে। ফলে মেক-আপ গলে পড়ে আর সঙ্গী হয় হীনমন্যতা। এখানেও শেষ নয়, মেক-আপ তুলে ফেলার পরই মুখ ভরে যায় ব্রণতে (Oily Skin Care)

Advertisement

Oily Skin Care at Home: Simple Tips for a Fresh, Healthy Glow

Advertisement

কিন্তু কষ্টের মেক-আপ এভাবে জলে দেবেন কেন? পুজোর আগেই ত্বক থেকে তেলের পাকাপাকি বিদায় ঘটান। আসলে কেবলমাত্র মেক-আপের অব্যবহিত আগেই স্কিনকেয়ার করলে তা কাজে দেয় না। বছরভরই ত্বকের যত্ন নিতে হয়। ত্বক যদি ভিতর থেকে কোমল ও পুষ্টিসমৃদ্ধ হয়, তবে যে কোনও প্রসাধনই ভালোভাবে বসতে পারে তাতে।

Advertisement

১। দিনে দু’বার মুখ পরিষ্কার করুন
সকাল ও রাতে মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বারবার মুখ ধুলেই যে তৈলাক্তভাব চলে যায়, তা নয়। বরং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায় ও ত্বকে শুষ্কভাব দেখা দিতে পারে।

২। ময়েশ্চারাইজার বাদ দেবেন না
তৈলাক্ত ত্বক হলেও ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। হালকা, জেলজাতীয় ময়েশ্চারাইজার বেছে নিন। আলতো হাতে মেখে নিন মুখ গলা জুড়ে। এতে ত্বক আর্দ্র থাকবে, কিন্তু অতিরিক্ত চিটচিটে অনুভূতি হবে না।

৩। সানস্ক্রিন ব্যবহার করুন
এই ধাপটি মোটেই ভুললে চলবে না। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি নিয়মিত মলিন করে দেয় আমাদের ত্বককে। সানস্ক্রিন নিয়মিত মাখতে শুরু করলে এই ফারাক বুঝতে পারা যায়। আকাশ যদি কোনওদিন মেঘলা থাকে, অথবা যেদিন সারাক্ষণ বাড়িতেই থাকা হবে, সেইদিনও সানস্ক্রিন বাদ দিলে হবে না।

৩। মৃত কোষ পরিষ্কার করুন
সপ্তাহে একবার মৃদু স্ক্রাব বা এক্সফোলিয়েটর ব্যবহার করা যায়। আলতো হাতে মুখ পরিষ্কার করুন, অতিরিক্ত ঘষাঘষি করলে ত্বকে লালচে ভাব ও জ্বালা হতে পারে।

৪। রান্নাঘরের সব উপাদান মুখে লাগাবেন না
তৈলাক্ত ত্বকের যত্নে লেবুর রস, বেকিং সোডা বা টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন অনেকেই। কিন্তু যে কোনও ঘরোয়া উপাদান সরাসরি মুখে লাগানো উচিত নয়। সব উপাদান সবার ত্বকের পক্ষে যুতসই হয় না।

Oily Skin Care at Home: Simple Tips for a Fresh, Healthy Glow

৫। বারবার মুখে হাত দেবেন না
অকারণে মুখে হাত দেওয়া, ব্রণ চেপে ধরা প্রভৃতি এড়িয়ে চলুন। বালিশের কভার ও মুখ মোছার কাপড় পরিষ্কার রাখুন।

অনেক সময় ক্রমাগত তেলমশলাযুক্ত খাবার খেলে ত্বকেও তার প্রতিফলন ঘটে। তাই পর্যাপ্ত জল পান করুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চার প্রতি মনোযোগী হন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.