Joydeep Mukherjee

টাকা দিলেই কাজের সুযোগ, সোশাল মিডিয়ায় জনপ্রিয় পরিচালকের নামে চলছে দেদার তোলাবাজি 

সুযোগ পাওয়ার জন্য ও আর্টিস্ট ফোরামের কার্ড পাওয়ার জন্য তাঁকে দিতে হবে চার হাজার টাকা। যার বিনিময়ে সমস্ত সুযোগ মিলবে। দীর্ঘদিন ধরে এই কথা কানাঘুষো শুনে এলেও, শনিবার রাতেই এই ঘটনায় হাতেনাতে প্রমাণ পান তিনি।

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৪:৫৮

options
link
টাকা দিলেই কাজের সুযোগ, সোশাল মিডিয়ায় জনপ্রিয় পরিচালকের নামে চলছে দেদার তোলাবাজি 
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, ছবি: সোশাল মিডিয়া।

বিনোদুনিয়ার সঙ্গে জড়িয়ে এমন ব্যক্তিত্বদের নাম ব্যবহার করে ছবিতে সুযোগ করিয়ে দেওয়ার মতো প্রতিশ্রুতি নতুন নয়। এবার এই ঘটনার শিকার টলিউডের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। ‘একেনবাবু’র পরিচালকের নাম ভাঙিয়ে দিনের পর দিন সোশাল মিডিয়ায় বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়া হয়। ঠিক কী ঘটেছে তা সবিস্তারে সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে ভাগ করে নেন পরিচালক।

Advertisement

পরিচিত বহুজন ও পরিচালকের অনুরাগীরা তাঁকে ফেসবুকে ঘুরে বেড়ানো এহেন পোস্টের স্ক্রিনশট পাঠান তাঁকে। এরপরই নড়েচড়ে বসেন জয়দীপ মুখোপাধ্যায়। এই ঘটনায় তৎক্ষণাত পদক্ষেপ করেন তিনি। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন পরিচালক।

ভুয়ো পোস্টের স্ক্রিনশট।

পরিচালক জানান, দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে এই ঘটনা ঘটছে। জনৈক ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে বিভিন্নজনের কাছে নেটপাড়ায় বলছেন, ‘বাল্মিকী প্রতিভা’ নিয়ে একটি প্রোজেক্ট আসছে। যা পরিচালনা করছেন তিনি, অর্থাৎ খোদ জয়দীপ মুখোপাধ্যায়। তাতে সুযোগ পাওয়ার জন্য ও আর্টিস্ট ফোরামের কার্ড পাওয়ার জন্য তাঁকে দিতে হবে চার হাজার টাকা। যার বিনিময়ে সমস্ত সুযোগ মিলবে। দীর্ঘদিন ধরে এই কথা কানাঘুষো শুনে এলেও, শনিবার রাতেই এই ঘটনায় হাতেনাতে প্রমাণ পান তিনি। পরিচিত বহুজন ও পরিচালকের অনুরাগীরা তাঁকে ফেসবুকে ঘুরে বেড়ানো এহেন পোস্টের স্ক্রিনশট পাঠান তাঁকে। এরপরই নড়েচড়ে বসেন জয়দীপ মুখোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

এই ঘটনায় তৎক্ষণাত পদক্ষেপ করেন তিনি। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন পরিচালক। এবং এহেন ঘটনার সঙ্গে কোনওভাবে জয়দীপ মুখোপাধ্যায় জড়িত নন তা জানিয়েছেন। এমনকী সাধারণ মানুষকেও তিনি সচেতন করেছেন যাতে এই ফাঁদে তাঁরা কেউ পা না দেন। পরিচালক তাঁর অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে ইতিমধ্যেই একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর একাধিক প্রোফাইল নেই সোশাল মিডিয়ায়। তাই তাঁর নামে কোনও ধরণের পোস্টে সাড়া না দিতে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.