Aaditya Thackeray

Parineeti Chopra Raghav Chadha Wedding Updates: ‘আজ রাজনীতি নয়, শুধুই রাঘনীতি’, AAP সাংসদের বিয়েতে গিয়ে বলছেন শিব সেনার আদিত্য ঠাকরে

'চাড্ডা ওয়েডস চোপড়া' প্রসঙ্গে কী বললেন উদ্ধবপুত্র?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১৬:৩৭

options
link
Parineeti Chopra Raghav Chadha Wedding Updates: ‘আজ রাজনীতি নয়, শুধুই রাঘনীতি’, AAP সাংসদের বিয়েতে গিয়ে বলছেন শিব সেনার আদিত্য ঠাকরে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির সাংসদের বিয়েতে উদ্ধব শিব সেনা নেতা। রাঘব-পরিণীতির শুভ পরিণয়ে যোগ দিতে রবিবার সাতসকালেই মুম্বই থেকে উদয়পুরে (Udaipur) উড়ে গিয়েছেন আদিত্য ঠাকরে। বলিপাড়ার নবীন প্রজন্মের অনেক তারকার সঙ্গেই উদ্ধবপুত্রের সুসম্পর্ক। তবে ‘চাড্ডা ওয়েডস চোপড়া’র ক্ষেত্রে অবশ্য বর-কনে উভয় পক্ষের তরফেই আমন্ত্রিত আদিত্য ঠাকরে (Aaditya Thakeray)।

Advertisement

কানাঘুষো আগেই শোনা গিয়েছিল যে, রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠানে (Parineeti Chopra Raghav Chadha Wedding) যোগ দিতে চলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আমন্ত্রণপত্র এসেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন? সেই কৌতূহলই ছিল তুঙ্গে। শনিবারই বিকেলে সতীর্থর বিয়েতে যোগ দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন দুই ‘AAP মুখ্যমন্ত্রী’- ভাগবন্ত মান ও অরবিন্দ কেজরিওয়াল। আর বিয়ের দিন সকালে হাজির আদিত্য ঠাকরে। অন্য দলের সদস্যকে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহলীদের ভিড় জমে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে অভিনব উত্তর দিলেন আদিত্য ঠাকরে। রসিকতা করেই বললেন, “আজ রাজনীতি নয়, আজ শুধুই রাঘনীতি।” পাশাপাশি উদ্ধবপুত্রের সংযোজন, রাজস্থানে আসতে প্রতিবারই ভালো লাগে। তবে এবার রাঘব-পরিণীতির বিয়েতে এসে অন্যরকম অনুভূতি। বেশ ভালো লাগছে।”

Advertisement

[আরও পড়ুন: বোন পরিণীতির বিয়ে নিয়ে মাথাব্যথা নেই! মহিলা সংরক্ষণ বিলকে ‘ঐতিহাসিক’ বলে প্রশংসা প্রিয়াঙ্কার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত শনিবার সন্ধেবেলা উদয়পুর এয়ারপোর্টে পাপ্পারাৎজিদের দেখেই ক্যামেরার সামনে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann) ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালরা (Arvind Kejriwal)। আপ সতীর্থ রাঘবের জীবনের বিশেষ দিনে বরযাত্রী হিসেবে গিয়েছেন দুই রাজনীতিক। এবার দেখা গেল উদ্ধব শিব সেনা দলের নেতা আদিত্য ঠাকরেকে।

[আরও পড়ুন: ম্যাগি, ক্যান্ডিফ্লস ছিল মেনুতে, সঙ্গীত অনুষ্ঠানে নাচ রাঘব-পরিণীতির, প্রকাশ্যে ছবি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন