সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে ‘দঙ্গল’-এর ব্যবসায় যত ক্ষতি হয় হোক, তাতে কোনও আপত্তি নেই আমিরের৷ দেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা৷ নিজের নতুন ছবির প্রচারে এসে জোর গলায় নোট বাতিলের হয়ে সওয়াল করেছেন মিস্টার পারফেকশনিস্ট৷
প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে শুরু থেকেই সমর্থন করে আসছে বলিউড৷ এই তালিকা থেকে থেকে এতদিন বাদ ছিলেন আমির৷ অনেকেই বলতে শুরু করেছিলেন, ‘অসহিষ্ণুতা’ বিতর্কে সমালোচিত হওয়ার পর থেকেই বলি সুপারস্টার একটু দেশ-কাল-পাত্র নিয়ে মিডিয়ার সামনে কমই মুখ খুলছেন৷ তবে ‘দঙ্গল’-এর প্রচার অভিযানে ফের স্বমহিমায় আমির৷ অবশ্য এবারে তিনি সরকারের সমর্থনই করেছেন নিজের এই মন্তব্যে৷
#WATCH: Amir Khan talks about govt’s decision of scrapping Rs 1000/500 currency notes & how will this initiative benefit the nation pic.twitter.com/TtDCWoRysj
Advertisement— ANI (@ANI_news) 12 November 2016
যদিও নিন্দুকদের দাবি, হঠাৎ করে সরকারকে সমর্থন করে নিজের ছবির প্রচার সারছেন আমির৷ কারণ ছবির মুক্তির আগে ছাড়া সংবাদ মাধ্যমের সামনে বলিউড অভিনেতাকে সেভাবে পাওয়াই যায় না৷
সর্বশেষ খবর
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া