দাম্পত্য জীবনে বিচ্ছেদের পর আর বন্ধুত্ব সম্ভব? এই প্রশ্নের জবাবে নানা মুনির নানা মত। বিচ্ছেদের পরেও বন্ধুর মতো একে অপরের ভরসাস্থল হয়ে বাঁচা যায়, তার লাগাতার প্রমাণ দিয়ে চলেছেন আমির খান। বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান (Aamir Khan)। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের দু’জনের সঙ্গে সপ্তাহে দু’দিন দেখাও করেন। ৬১ তম জন্মদিনেও এক ছাদের তলায় প্রাক্তন ও বর্তমান। ভাইরাল ঘরোয়া পার্টির ভিডিও।
আরও পড়ুন:
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ঘরোয়া পার্টির ভিডিও শেয়ার করেন। কারণ, সস্ত্রীক ইরফান পাঠান আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রেমিকা গৌরী খানকেও। সবুজ রঙের কুর্তায় দেখা গিয়েছে তাঁকে। ছিলেন আমিরের প্রথম স্ত্রী রীণা দত্ত। তাঁর সন্তান জুনেইদ এবং ইরাকে দেখা গিয়েছে ঘরোয়া অনুষ্ঠানে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং তাঁর ছেলে আজাদও ছিলেন ঘরোয়া পার্টিতে। প্রথম আজাদকে কেক খাইয়ে দেন মিস্টার পারফেকশনিস্টকে।
এর আগের বছর ৬০ তম জন্মদিনে এলাহী আয়োজন করা হয়। জন্মদিনের আগে রাতে আমিরের বাড়িতে যেতে দেখা যায় শাহরুখ, সলমনদের। সংবাদমাধ্যমের বন্ধুদের সঙ্গেও প্রাক্ জন্মদিন উদযাপন করেন আমির। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে পাপ্পারাৎজিকে ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন আমির। অভিনেতার আবদার শোনেন সকলেই। পরে যদিও নিজেই প্রেমিকাকে সকলের সঙ্গে পরিচয় করেন। আমির-গৌরী একে অপরকে চেনেন দুই দশকেরও বেশি সময় ধরে। পরবর্তীতে তা বন্ধুত্ব ও প্রেমে পরিণত হয়। এর আগে ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল আমির ও রিনার। সেই বিবাহিত জীবনে তাঁরা ইতি টানেন ২০০২ সালে। দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনে শেষ হয়। পরবর্তীকালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। সেই বিয়েতেও ২০২১ সালে এসে দাঁড়ি টানেন আমির ও কিরণ। কিন্তু বিয়ে না টিকলেও রিনা-কিরণ দু’জনের সঙ্গেই ভালো সম্পর্ক আমিরের। সে ছবি আবারও ধরা পড়ল জন্মদিনে।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাতের ট্যাটুতে কিবোর্ড! অটিস্টিক সন্তানকে অক্ষর চেনাতে অভিনব উদ্যোগ মায়ের
-
এবার জেন জি কণ্ঠে হনুমান চালিসা পাঠ, তরুণ প্রজন্মকে সনাতন সংস্কৃতিতে সচেতন করাই লক্ষ্য
-
এত্ত সস্তা, সত্যি! পুজোর ছুটিতে জলের দরে বালি ভ্রমণের দারুণ প্যাকেজ আইআরসিটিসি-র!
-
একদশক বাদে রাজ চক্রবর্তীর ছবিতে মিমি, পুজোয় দেব-শুভশ্রীর সারপ্রাইজের মাঝেই মহাচমক
-
ঝাড়গ্রামের মাটির তলায় ম্যাঙ্গানিজের বিশাল ভাণ্ডার! সমীক্ষায় মাঠে নামছে কেন্দ্র-রাজ্যের ৫ সংস্থা