সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অধিকাংশ মানুষ কি ভাল ছায়াছবি দেখতে পছন্দ করেন না? এখনও কি অনেকেরই জগতে বিনোদনের জায়গাটা দখল করে থাকে মশালা মেলোড্রামাটিক ছবি?
‘দঙ্গল’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। জানা গিয়েছে, প্রথম দিনে ২৯.৭৮ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে ছবিটি। এই ২৯.৭৮ কোটির মধ্যে রয়েছে ৫৯ লক্ষও, যা ছবিটির তামিল ও তেলুগু ভার্সন থেকে আয় হয়েছে! কিন্তু, এত ভাল ব্যবসার পরেও বক্স অফিসে সলমন খানের জনপ্রিয়তার ধারেকাছেও পৌঁছতে পারলেন না আমির খান। এই বছরে তো বটেই, শুধুমাত্র ‘দঙ্গল’ বনাম ‘সুলতান’-এর লড়াইয়েও বক্স অফিসে শেষ হাসি হাসলেন সলমন খানই!
এই বছর দেখিয়েছে, ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তির দিনেই ঘরে তুলেছিল ৩৯.৩২ কোটি। সেই নিরিখে এই বছরে বক্স অফিসে এক দিনে সবচেয়ে বেশি টাকার জোগান দিয়েছে সলমন খানেরই স্টারডম। আবার, এই বছরে মুক্তির দিনে যে ছবিটি এর পরেই সবচেয়ে বেশি ব্যবসা দিয়েছে, তাও সলমন খানেরই! জানা গিয়েছে, ‘সুলতান’ প্রথম দিনেই তুলেছিল ৩৬.৫৯ কোটি। সেই হিসেব ধরলে অনেকটাই পিছিয়ে রয়েছে ‘দঙ্গল’!
তবে সব কিছুরই একটা সদর্থক দিক থাকে। এক্ষেত্রেও তা আছে। বক্স অফিসের বিচারে সলমনের কাছে পিছিয়ে গেলেও সমালোচকদের বিচারে আমির খানই সেরা! তাছাড়া প্রথম না-ই বা হলেন, এই বছরের দ্বিতীয় সেরা বক্স অফিসের হিসেবে আমিরের নামই উঠবে! সেটা বলাই যায় নির্দ্বিধায়!
সর্বশেষ খবর
-
গোলের বন্যায় অনন্য নজির, বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে হালান্ড
-
ইমরান হাশমির দাপুটে প্রত্যাবর্তন, মানবপাচার, মাফিয়া দৌড়াত্ম্যে কেমন হল ‘আওয়ারাপন ২’?
-
বিশ্বের সেরা ১০০ সি-ফুডে চিংড়ির মালাইকারি, রয়েছে আরও এক ভারতীয় পদ, বানান বাড়িতেই
-
জাতীয় পতাকায় ১৭ বার বদল, স্বাধীনতা দিবসের আগে জেনে নিন সেই ইতিহাস
-
‘নির্মল ঘোষ হলে মমতা কেন নয়?’ অভয়া কাণ্ডের গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা