Aamir Khan

খালি পায়ে প্রদীপ প্রজ্জ্বলন, করজোড়ে প্রণাম, আমির খানের ‘হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মানে’ কুর্নিশ নেটপাড়ার

অন্য ধর্মের প্রতি আমিরের এহেন অগাধ শ্রদ্ধা দেখে কুর্নিশ জানিয়েছেন নেটবাসিন্দাদের একাংশ। কারও মন্তব্য, 'দেশের সংস্কৃতির প্রতি এমন শ্রদ্ধা সবার থাকা উচিত।' কেউ বললেন, 'এটাই তো প্রকৃত আভিজাত্য।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৯:২১

options
link
খালি পায়ে প্রদীপ প্রজ্জ্বলন, করজোড়ে প্রণাম, আমির খানের ‘হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মানে’ কুর্নিশ নেটপাড়ার
'রেড লরি ফিল্ম ফেস্টিভ্যাল'-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমির খান। ছবি- ইনস্টাগ্রাম

ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবীর জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে। শুধু কি তাই? ভারতীয় সিনেমায় তাঁর অবদান ভুলে প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের এক মন্তব্যের জন্য নেটপাড়াতেও বারবার রোষানলে পড়ে আমির খানকে শুনতে হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ এবার সেই অভিনেতাই হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মানে’ মন কাড়়লেন নেটভুবনের।

Advertisement

“মুসলিম হয়েও বুঝেছি নমস্কার করার মধ্যে কতটা শক্তি রয়েছে। মুসলিম হওয়ায় আসলে ‘আদাব’ বলেই অভিবাদন জানানোর অভ্যেস ছিল আমার। করজোড়ে নমস্কার করার অভ্যেস খুব একটা ছিল না।…” 

সম্প্রতি মুম্বইতে অনুষ্ঠিত ‘রেড লরি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির (Aamir Khan)। সেখানেই বলিউড অভিনেতার ‘সংস্কারী’ আচরণে মুগ্ধ ভক্তমহল। ওই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেই প্রেক্ষিতেই ঐতিহ্য অনুযায়ী আমির খানকে প্রদীপ প্রজ্জ্বলন করে ফিল্ম ফেস্টিভ্যালের শুভসূচনার জন্য মঞ্চে ডাকা হয়। এরপরই অভিনেতা যা করলেন, সেটা বর্তমানে চর্চার শিরোনামে। অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া ছবি-ভিডিওয় নিষ্ঠা সহকারে প্রথা পালন করতে দেখা যায় আমিরকে। মঞ্চে ওঠার প্রাক্কালে প্রথমে জুতো খোলেন। তারপর করজোড়ে প্রণাম করে প্রদীপ প্রজ্জ্বলন করেন। কোনওরকম সেলেবসুবো হাবভাব নেই। একেবারে সাদামাটাভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্রেফ আন্তরিকতার জেরেই সকলের মন কেড়ে নিলেন আমির খান। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই প্রশংসার বন্যা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Buzzzooka Scrolls (@buzzzookascrolls)

Advertisement

অন্য ধর্মের প্রতি আমিরের এহেন অগাধ শ্রদ্ধা দেখে কুর্নিশ জানিয়েছেন নেটবাসিন্দাদের একাংশ। কারও মন্তব্য, ‘দেশের সংস্কৃতির প্রতি এমন শ্রদ্ধা সবার থাকা উচিত।’ কেউ বললেন, ‘এটাই তো প্রকৃত আভিজাত্য।’ কেউ বা আবার আর পাঁচজন বলিউড তারকাকে ‘দেখে শিক্ষা নেওয়া’র নিদান দেন। অতীতে একবার আমির খান বলেছিলেন, “মুসলিম হয়েও বুঝেছি নমস্কার করার মধ্যে কতটা শক্তি রয়েছে। মুসলিম হওয়ায় আসলে ‘আদাব’ বলেই অভিবাদন জানানোর অভ্যেস ছিল আমার। করজোড়ে নমস্কার করার অভ্যেস খুব একটা ছিল না। বরং আমি হাত তুলে মাথা ঝুকিয়ে ‘আদাব’ বলতাম। তবে পাঞ্জাবে সময় কাটিয়ে নমস্কার করার মাহাত্ম্য বুঝতে পেরেছিলাম। কাউকে অভিবাদন জানানোর খুব সুন্দর একটা ভঙ্গিমা।” সেই ভক্তিতেই সাম্প্রতিক অনুষ্ঠানে লাইমলাইট কেড়ে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। যা দেখে আমিরে মোহিত সোশাল পাড়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন