Aamir Khan

রথের আগেই বাংলায় আমির! ‘ডান্স বাংলা ডান্স’ মাতাবেন সুপারস্টার

কেন হঠাৎ এই অনুষ্ঠানটিকেই বাছলেন আমির?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৫, ২২:২৩

options
link
রথের আগেই বাংলায় আমির! ‘ডান্স বাংলা ডান্স’ মাতাবেন সুপারস্টার

শম্পালি মৌলিক: এবার বাংলায় দেখা দেবেন আমির খান? আপাতত এই জল্পনাই বঙ্গ বিনোদনের দুনিয়ায়। তবে সশরীরে এরাজ্যে আসছেন না ‘মিস্টার পারফেকশনিস্ট’। জানা যাচ্ছে, জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোয়ের রথযাত্রার বিশেষ পর্বে লাইভ সম্প্রচারের মাধ্যমে তাঁকে দেখা যাবে।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয় ‘ডান্স বাংলা ডান্স’-এর পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। তিনি বলেন, ”আমির খান ওঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রমোশনের জন্য ‘ডান্স বাংলা ডান্স’-এ আসছেন। তবে উনি এখানে আসছেন না। মুম্বই থেকেই লাইভে যুক্ত হয়েছিলেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কেন হঠাৎ এই অনুষ্ঠানটিকেই বাছলেন আমির? এপ্রসঙ্গে অভিজিৎ বলছেন, ”প্রথমত উনি এমজি তথা মহাগুরুর (মিঠুন চক্রবর্তী) আশীর্বাদ চাইছেন। তাছাড়া ডান্স বাংলা ডান্স একটা পায়োনিয়ার শো। তাই এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শোয়ে তিনি আসতে চেয়েছেন।” শুটিংও হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী শনিবার ও রবিবার রাত সাড়ে ৯টায় দেখা যাবে ওই পর্ব। আমিরকে সেখানে বাংলা বলতেও দেখা যাবে। জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক, এমন প্রার্থনাও করবেন সুপারস্টার।

Advertisement

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘তারে জমিন পর’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। এবার মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন ছবি। সাম্প্রতিক অতীতে আমিরের কোনও ছবিই সাড়া ফেলতে পারেনি। এবার এই ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। এই পরিস্থিতিতে এবার ‘ডান্স বাংলা ডান্স’-এ আমির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.