Aamir Khan

‘আমিরি’ কেতা! এক গাড়িতে প্রাক্তন কিরণের সঙ্গে আমিরের হবু স্ত্রী গৌরী, ‘আপনি নমস্য’, বিদ্রুপ নেটভুবনের

সম্প্রতি 'লগান'-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুত্র আজাদের সঙ্গে হাজির ছিলেন কিরণ রাও। যেখানে আমিরের হাত ধরে দেখা যায় হবু স্ত্রী গৌরীকেও। সেই অনুষ্ঠান থেকে বেরনোর সময়েই 'বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি'র উদাহরণ করলেন আমির। কীরকম?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৮:৩৩

options
link
‘আমিরি’ কেতা! এক গাড়িতে প্রাক্তন কিরণের সঙ্গে আমিরের হবু স্ত্রী গৌরী, ‘আপনি নমস্য’, বিদ্রুপ নেটভুবনের
এক গাড়িতে প্রাক্তন কিরণের সঙ্গে আমিরের হবু স্ত্রী গৌরী

আগামী জুলাই মাসেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। তার প্রাক্কালে চর্চায় প্রাক্তন স্ত্রীদের সঙ্গে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর হবু ঘরণির সমীকরণ। গত মার্চে প্রাক্তন দুই স্ত্রী রিনা-কিরণ এবং বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে একছাদের তলায় জন্মদিন পালন করেন ষাটোর্ধ্ব সুপারস্টার। আর এবার প্রাক্তন স্ত্রী আর হবু স্ত্রীকে নিয়ে একগাড়িতে উঠে ফের চর্চার শিরোনামে আমির খান। যে ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাইরাল হতেই একাংশের মন্তব্য, ‘এই না হলে আমিরি কেতা!’

Advertisement

‘লগান’-এর বর্ষপূর্তি পার্টি থেকে বেরনোর সময়ে আমিরের গাড়িতে প্রথমে উঠে বসেন প্রেমিকা তথা হবু বউ গৌরী। এরপর প্রাক্তন স্ত্রী কিরণও ওই গাড়িতে ওঠেন। সঙ্গে ছিল পুত্র আজাদ। সামনের আসনে বসে খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’।

ঠিক কী ঘটেছে? সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুত্র আজাদের সঙ্গে হাজির ছিলেন কিরণ রাও। যেখানে আমিরের হাত ধরে দেখা যায় হবু স্ত্রী গৌরীকেও। সেই অনুষ্ঠান থেকে বেরনোর সময়েই ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’র উদাহরণ করলেন আমির। কীরকম? নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ‘লগান’-এর বর্ষপূর্তি পার্টি থেকে বেরনোর সময়ে আমিরের গাড়িতে প্রথমে উঠে বসেন প্রেমিকা তথা হবু বউ গৌরী। এরপর প্রাক্তন স্ত্রী কিরণও ওই গাড়িতে ওঠেন। সঙ্গে ছিল পুত্র আজাদ। সামনের আসনে বসে খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে প্রাক্তন-বর্তমানকে একগাড়িতে তুলে ছবিশিকারীদের ক্যামেরার লেন্স এড়িয়ে যাননি, বরং কাচ তোলা জানলার ভিতর থেকেই হাসিমুখে হাত নাড়তে দেখা যায় তাঁকে। তবে পাপারাজ্জিদের নজরে পড়ে পিছনের আসনে বসা গৌরী ও কিরণের দিকে। দেখা যায়, হবু স্বামী আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে খোশ গল্পে মশগুল গৌরী স্প্র্যাট। মাঝখানে বসে ছেলে আজাদ। আর সেই লেন্সবন্দি মুহূর্ত নিয়েই আপাতত নেটভুবনে চর্চা, বিশ্লেষনের অন্ত নেই!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Aamir Khan’s bride-to-be Gauri Spratt shares a ride with ex-wife Kiran Rao
প্রাক্তন স্ত্রী আর হবু স্ত্রীকে নিয়ে একগাড়িতে উঠে ফের চর্চার শিরোনামে আমির খান।

বিচ্ছেদের পরও যে বন্ধুর মতো একে-অপরের ভরসাস্থল হয়ে বাঁচা যায়, একাধিকবার তার প্রমাণ দিয়েছেন আমির খান। কারণ ডিভোর্সের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

কারও মন্তব্য, আমির আপনি নমস্য, লোকের একটি নিয়েই গলদঘর্ম! আর আপনি একসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে কোথায় চললেন? কারও রসিকতা, ‘এটাই তো আমিরি ক্যারিশ্মা!’ একাংশ আবার নেতিবাচক মন্তব্যও উগড়ে দিয়েছেন। আসলে বিচ্ছেদের পরও যে বন্ধুর মতো একে-অপরের ভরসাস্থল হয়ে বাঁচা যায়, একাধিকবার তার প্রমাণ দিয়েছেন আমির খান। কারণ ডিভোর্সের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও, দু’জনের সঙ্গেই তাঁর বন্ধুত্ব অটুট। নিয়ম করে সপ্তাহে দু’দিন তাঁদের দু’জনের সঙ্গে দেখাও করেন। তবে এবার অতীতকে আঁকড়েই আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন দাম্পত্যের সূচনা করতে চলেছেন আমির। নিজের বাসভবনে সই সাবুতের মাধ্যমে নিকাহ সারবেন অভিনেতা। তার প্রাক্কালে চর্চায় প্রাক্তন স্ত্রীদের সঙ্গে অভিনেতার হবু পত্নীর হাসিখুশি সমীকরণ। যা দেখে তাজ্জব নেটপাড়াও!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cidhant (सिद्धांत) (@thecidhant)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন