সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম চরণের ছবির শুটিং ফ্লোরে বড়সড় দুর্ঘটনা। তাঁর নতুন ছবি ‘দ্য ইন্ডিয়ান হাউজ’-এর শুটিং চলাকালীন একটি দৃশ্যে হঠাৎই ফেটে যায় জলের ট্যাঙ্ক। যার ফলে গুরুতর আহত হয়েছেন ফ্লোরের বেশ কয়েকজন ক্রু মেম্বার-সহ সহকারী ক্যামেরাম্যান।
শোনা যাচ্ছে, শামসাবাদের কাছে সমুদ্রের একটি দৃশ্যের শুটিং চলছিল আর সেই সময়েই ঘটে এই ঘটনা। হঠাৎই ফেটে যায় বিশালাকার জলের ট্যাঙ্ক। যার ফলে শুটিং ফ্লোরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। দুর্ঘটনার সময় ফ্লোরে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা নিখিল সিদ্ধার্থ। এই দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেট। মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই দুর্ঘটনার ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে কীভাবে শুটিং ফ্লোরের বিভিন্ন জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছেন ক্রু মেম্বাররা।
హీరో నిఖిల్ సినిమా షూటింగ్లో భారీ ప్రమాదం
Advertisementది ఇండియన్ హౌస్ సినిమా షూటింగ్లో ఘటన
శంషాబాద్ సమీపంలో సముద్రం సీన్స్ తీసేందుకు ఏర్పాటు చేసిన భారీ వాటర్ ట్యాంక్ పగిలిపోవడంతో లొకేషన్ మొత్తం వరద
అసిస్టెంట్ కెమెరామెన్ కు తీవ్ర గాయాలు.. మరికొంత మందికి గాయాలు https://t.co/x98xY5eaKE pic.twitter.com/yLewxQTiQ7
— Telugu Scribe (@TeluguScribe) June 11, 2025
২০২৩ সালে রাম চরণ তাঁর ‘দ্য ইন্ডিয়ান হাউজ’ ছবিটির ঘোষণা করেন। স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের ১৪০তম জন্মদিবসে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির একটি প্রোমো। সেখানে দেখা গিয়েছে অভিনেতা নিখিল সিদ্ধার্থ ও বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে। ‘দ্য ইন্ডিয়ান হাউজ’ ছবির হাত ধরেই পরিচালনায় অভিষেক ঘটতে চলেছে রাম ভামসী কৃষ্ণর। তার আগেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা।
সর্বশেষ খবর
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি