সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সকালে বি-টাউনে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রী প্রিয়া মারাঠি। সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী ছিলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার সকালে মুম্বইয়ে নিজের বাড়িতেই মৃত্যু হয় প্রিয়ার। জানা গিয়েছে, ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসাও চলছিল তাঁর। তবে তাতেও লাভ হল না।
১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বইতে জন্ম তাঁর। বাণিজ্যনগরীতেই বেড়ে ওঠা। খুব ছোট থেকে অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তাঁর। চাইতেন অভিনেত্রী হিসাবে নিজের কেরিয়ার গড়ে তোলার। মারাঠি সিরিয়ালে কাজের মাধ্যমে অভিনয়ে অভিষেক। এরপর বলিউডে পা রাখেন প্রিয়া। বালাজি টেলিফিল্মসের ‘কসম সে’ সিরিয়ালে দেখা যায় তাঁকে। এরপর জনপ্রিয় ধারাবাহিক ‘পরিত্র রিস্তা’য় দেখা গিয়েছে। ওই ধারাবাহিকে ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও। এই ধারাবাহিকে কাজ করার পর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি প্রিয়াকে। একের পর এক কাজের সুযোগ পান।
‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘তু তিথে মে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’, ‘ভারত কা বীরপুত্র – মহারাণা প্রতাপ’ ধারাবাহিকে কাজ করেছেন তিনি। শুধু ধারাবাহিক নয়। হিন্দি ছবিতেও কাজ করেছেন প্রিয়া। ২০০৮ সালে ‘হামনে জিনা শিখ লিয়া’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। মারাঠি পরিচালক গোবিন্দ নিহালনির ‘তি আনি ইতার’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। ২০১২ সালে শান্তনু মোঘের সঙ্গে ঘর বাঁধেন। গত বছর স্বামীর সঙ্গে জয়পুর বেড়াতে গিয়েছিলেন। শেষবার সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। তারপর থেকে একেবারে প্রচারের অন্তরালে চলে যান। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদুনিয়া।
সর্বশেষ খবর
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের