সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সোশাল মিডিয়ায় কটাক্ষের শিকার সোহিনী সরকার (Sohini Sarkar)। এবার ফিনল্যান্ডের ছবি শেয়ার করে কুমন্তব্য কমেন্টবক্সে পেতে হল অভিনেত্রীকে। ‘প্যান্ট পরোনি কেন’ এমন মন্তব্য করা হয়েছে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে।

সোশাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন সোহিনী। যাতে তাঁকে কালো শর্ট ড্রেস পরতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন অভিনেত্রী। ফিনল্যান্ড, ক্রুজ আর নাইটলাইফ। দেখেই বোঝা যাচ্ছে পার্টি মুডেই ছিলেন টলি বিউটি। তাঁর এই রূপ অনেকেরই পছন্দ হয়েছে। তবে নিন্দুকরা স্বভাবসিদ্ধভাবেই বাক্যবাণ নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে।
View this post on Instagram
[আরও পড়ুন: রচনার ‘দিদি নম্বর ১’-এ বাংলার দিদি মমতা! প্রথমবার রিয়ালিটি শোয়ে মুখ্যমন্ত্রী?]
‘প্যান্ট পরোনি কেন?’ এমন প্রশ্ন তো করাই হয়েছে, এর পাশাপাশি আবার লেখা হয়েছে, “ফিনল্যান্ডের সংস্কৃতিতেও প্যান্ট পরার চল রয়েছে।” অবশ্য সোহিনী এবং তাঁর অনুরাগীরা নিন্দুকদের মন্তব্য নিয়ে মাথা ঘামাতে নারাজ। অভিনেত্রীর পোশাকের প্রশংসাই করেছেন তাঁরা।


টলিপাড়ার একান্ত আপন ‘সত্যবতী’ সোহিনী। নিজের অভিনয়ের জোরে দর্শকের মনে এই জায়গা পেয়েছেন তিনি। গত বছর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দুর্গ রহস্য’তে সোহিনীকে দেখা গিয়েছে ‘ব্যোমকেশ’ অনির্বাণের সঙ্গে। এর পর সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমায় মিনির মায়ের চরিত্রে অভিনয় করেন সোহিনী। ছবিতে কাবুলিওয়ার ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে, ‘কবাডি কবাডি’ ও ‘অথৈ’।
[আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরলেন রশ্মিকা! কী হল ‘অ্যানিম্যাল’ নায়িকার? ]
সর্বশেষ খবর
-
লক্ষ্যভেদে ফের সোনা, বঙ্গকন্যার নিখুঁত নিশানায় আবারও এশিয়ার সেরা ভারত
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে